অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

রূপগঞ্জ করেসপন্ডেন্ট ঃ রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুনে উপর সন্ত্রাসীদের অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার গোলাকান্দাইল, সাওঘাট, ভুলতা এলাকা ও ভুলতা-মুড়াপাড়া সড়কে বিক্ষোভ মিছিল বের করেন তারা। মিছিলে নেতৃত্ব দেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হামজালা। এতে অংশ গ্রহন করেন, ছাত্রলীগ নেতা নাজমুল হাসান সবুজ, সৌরভ, রনি, মামুন, ইমরান, শামিম ওসমান, রাসেল, রুবেল প্রমুখ।
পরে ভুলতা গোলচত্বর এলাকায় প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত মঙ্গলবার দিনে-দুপুরে কোন কিছু বুঝার আগেই স্থানীয় সন্ত্রাসী শাহ-আলম মোল্লাসহ তার লোকজন রামদা, চাপাতিসহ ধারালো অস্ত্র দিয়ে আব্দুল্লাহ আল-মামুনকে কুপিয়ে গুরুতর জখম করে। বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি জানিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। তা নাহলে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ডাক দেয়া হবে বলেও হুশিয়ারী দেয়া হয়।
উল্লেখ্য, এ হামলার ঘটনায় আব্দুল্লাহ আল মামুনের পিতা আব্দুল হাই বাদী হয়ে ৬ জনকে নামীয় অজ্ঞাত বেশ কয়েক জনকে আসামী করে মামলা দায়ের করেন। ইতি মধ্যে রাজু নামে এক আসামীকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

রূপগঞ্জে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৫:২৩:২০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০১৫