পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ইয়েমেনে সংঘর্ষে নিহত ২১

ডেস্ক : ইয়েমেনের বন্দর নগর এডেনে সৌদি নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলা ও সংঘর্ষে ১৩ শিয়া হুতি বিদ্রোহী ও আট সরকারপন্থী যোদ্ধা নিহত হয়েছে। আজ শুক্রবার সামরিক বাহিনীর একটি সূত্র এ খবর জানিয়েছে।

এএফপির খবরে জানানো হয়, এডেনের উত্তরে হুতি বিদ্রোহীর অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়। এতে ছয় বিদ্রোহী নিহত হয়। এরপর সংঘর্ষে সাত বিদ্রোহী ও ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট আব্দরাব্বু মানসুর হাদির সমর্থক আট যোদ্ধা নিহত হয়।

পশ্চিম এডেনে হুতি বিদ্রোহীদের অগ্রসর হওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। দলত্যাগী সেনারা এতে নেতৃত্ব দেন। বৃহস্পতিবার রাতে বিদ্রোহীরা সেনা ঘাঁটির নিয়ন্ত্রণ নিয়েছে। আজও ওই সেনা ঘাঁটি ঘিরে সংঘর্ষ চলছে।

নগরের স্বাস্থ্য প্রধান আল খাদের লাসওয়ার বলেন, বিদ্রোহীদের কামানের গোলা আশপাশের অনেক আবাসিক এলাকায় পড়েছে। এতে এক শিশুসহ অন্তত পাঁচজন মারা গেছে। ৮৯ জন বেসামরিক লোক আহত হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ইয়েমেনে সংঘর্ষে নিহত ২১

আপডেট টাইম : ১০:৫১:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০১৫