পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দুর্ঘটনার পর স্থিতিশীল হেমা মালিনী, গাড়িচালক গ্রেপ্তার

আহত হেমা মালিনীর অবস্থা স্থিতিশীল। তাঁর চোট গুরুতর নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে, অভিনেত্রীর গাড়ির চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন বলিউড অভিনেত্রী তথা সাংসদ হেমা মালিনী। মথুরা থেকে রাজস্থানের জয়পুর যাওয়ার পথে ওই দুর্ঘটনা ঘটে। রাজস্থানের দৌসায় ১১ নম্বর জাতীয় সড়কে রাত ৯টা নাগাদ হেমার গাড়ির সঙ্গে অন্য একটি গাড়ির ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অন্য গাড়িতে থাকা সোনম নামে ৪ বছরের এক শিশুকন্যার।
স্থানীয় সূত্রের খবর, হাইওয়ে ধরে তীব্র গতিতে আসছিল হেমার মার্সিডিজটি। পাশের রাস্তা ধরে ঠিক সেই সময়েই জাতীয় সড়কে উঠছিল একটি অল্টো গাড়ি। চেষ্টা করেও সংঘর্ষ এড়ানো যায়নি। অল্টো গাড়িটি চালাচ্ছিলেন সোনমের বাবা। সোনম ও আর একটি শিশু ছাড়াও গাড়িতে ছিলেন দুই মহিলা। দুর্ঘটনায় মাথায় চোট পান ৬৬ বছরের হেমা। চোট লাগে পা ও পিঠে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর কপালে সেলাই পড়েছে। হয়েছে সিটি স্ক্যানও। তবে, তাঁর অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। মাকে দেখতে হাসপাতালে যান এষা দেওল। অন্যদিকে, হেমার গাড়িচালক মহেশ ঠাকুরকে হাসপাতাল থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দুর্ঘটনার পর স্থিতিশীল হেমা মালিনী, গাড়িচালক গ্রেপ্তার

আপডেট টাইম : ১১:১৭:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০১৫