অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পদ্মায় নিখোঁজ সেনাসদস্যের লাশ উদ্ধার

মাদারীপুর : কাওড়াকান্দি-শিমুলিয়া নৌ-রুটে স্পিডবোট দুর্ঘটনায় নিখোঁজ সেনাসদস্য নাজমুল আলমের (২৭) লাশ উদ্ধার করেছেন স্থানীয় লোকজন।

শনিবার দুপুরে শিবচরের কাঁঠালবাড়ীর পদ্মা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত নাজমুল নড়াইলের লোহাগড়ার রামকান্দাপুর গ্রামের আতিয়ার শেখের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে কাওড়াকান্দি-শিমুলিয়া নৌরুটের কাঁঠালবাড়ী ফেরিঘাট এলাকায় দুটি স্পিডবোটের সংঘর্ষ হয়। এ সময় দুটি বোটের ২৮ যাত্রী তীরে উঠতে সক্ষম হলেও দুজন নিখোঁজ হন। মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী এলাকায় পদ্মা নদীতে দুপুরে একটি লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে তাকে উদ্ধারের পর পকেটে থাকা পরিচয়পত্র দেখে পরিচয় নিশ্চিত হন এলাকাবাসী।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাত্তার মিয়া জানান, নিহত নামজুল ছয় দিনের ছুটি শেষে মাওয়া-কাওড়াকান্দি রুট হয়ে রংপুর সেনানিবাসের উদ্দেশে রওনা হন। পথে স্পিডবোটে পদ্মা পার হওয়ার সময় দুর্ঘটনায় নিহত হন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পদ্মায় নিখোঁজ সেনাসদস্যের লাশ উদ্ধার

আপডেট টাইম : ০২:৫৭:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০১৫