পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

১৪ ট্রাক পচা গম গুদামজাত করা বন্ধ করলেন আ’লীগ এমপি

কুষ্টিয়া : কুষ্টিয়ার কুমারখালী খাদ্য গুদামে গুদামজাত করার সময় ব্রাজিল থেকে আমদানিকৃত গমকে খাওয়ার অযোগ্য ও পচা ঘোষণা করে গুদামজাত বন্ধ করে দিয়েছেন কুষ্টিয়া-৪( কুমারখালী-খোকসা) আসনের সরকার দলীয় সংসদ সদস্য আব্দুর রউফ।

তিনি এই গম প্রতিহত করার ঘোষনাও দেন। আজ শনিবার শনিবার বেলা সাড়ে ১১টায় কুমারখালী খাদ্য গুদামে এঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা বিভাগীয় খাদ্য গুদাম থেকে আসা ১৪ ট্রাক গম কুমারখালী খাদ্য গুদামে সকালে নামানোর প্রস্তুতি শুরু হয়। বিদেশ থেকে আমদানিকৃত এই গম নিম্নমানের ও খাবার অনুপযোগী এমন অভিযোগে সংসদ সদস্য আব্দুর রউফ স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে খাদ্য গুদামে গুদামজাত করার পূর্ব মুহুর্তে তা আটকে দেন।

এসময় নিম্নমানের গম নেওয়ার কারনে স্থানীয় জনগণও খাদ্য গুদামের কর্মকর্তাদের উপর উত্তেজিত হয়ে ওঠে। পরে গম গুদামজাত বন্ধ হয়ে যায়।

কোন মতেই বিপুল পরিমাণ এ গম কুমারখালীর খাদ্য গুদামে ঢুকতে দিতে রাজি নন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামীলীগ নেতা আব্দুর রউফ।

গমকে খাওয়ার অযোগ্য ও পচা ঘোষণা করে তিনি বলেন, আমার চোখের দেখায় এই গম অতি নিম্নমানের হওয়ায় তা কুমারখালী খাদ্য গুদামে ঢুকতে দেওয়া হয়নি। এই গম ফেরত পাঠানো হবে। পরীক্ষা নিরিক্ষা ছাড়া আর যায় হোক অন্তত কুমারখালী খাদ্য গুদামে এই গম ঢুকতে দেওয়া হবে না। এটি খাওয়ার অযোগ্য।

কুমারখালী খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাবুল আলম জানান, স্থানীয়ভাবে কেনা গম আমরা মান যাচাই করি। তবে বিদেশ থেকে আমদানিকৃত এই গম কেন্দ্রীয় ভাবে পরীক্ষা হয়েই আসে। ব্রাজিল থেকে আমদানিকৃত ১৪ ট্রাক পচা গম খাদ্য গুদামে আনা হয়েছে প্রকল্পের বিপরীতে। এই ৫০০ মে:টন গম খুলনা থেকে ডিও’র মাধ্যমে এসেছে। সরকারি ভাবে নিয়মমাফিক আসা এই গমকে আমার খাদ্য গুদামে ঢোকাতে হবে।

সংসদ সদস্য’র বাধা’র বিষয় সর্ম্পকে বলেন, আমার উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলবো, তাদের নির্দেশনা মতে কাজ করা হবে।

এব্যাপারে কথা বলতে রাজি হননি কুমারখালী ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা শাহনেওয়াজ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

১৪ ট্রাক পচা গম গুদামজাত করা বন্ধ করলেন আ’লীগ এমপি

আপডেট টাইম : ০৩:০১:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০১৫