পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

সুনামগঞ্জে ১২ টি গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

সুনামগঞ্জ : সুনামগঞ্জের ছাতকে দুই গ্রামের সংঘর্ষের পক্ষে অবস্থান নিয়ে ১২টি গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সংঘর্ষে আহত হয়েছে অন্তত অর্ধশতাধিক।

আহতদের ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ছাতক উপজেলা সদরে এ সংঘর্ষ শুরু হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে।

ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক সিরাজ জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে রাত সোয়া ৯টা পর্যন্ত ৭০ জন আহত চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় উপজেলার মুক্তিরগাঁওয়ের এক ব্যক্তি ও পৌর শহরের চরেরবন গ্রামের অপর এক ব্যক্তির সঙ্গে ফল কেনা নিয়ে কথা কাটাকাটি হয়। এর জের ধরে উভয় গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনাকে কেন্দ্র করে মুক্তিরগাঁও গ্রামের পক্ষে উপজেলার আট গ্রাম এবং চরেরবন গ্রামের পক্ষে চার গ্রাম বিভক্ত হয়ে সংঘর্ষ চলছে।

ছাতক থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। তাদের সহায়তার জন্য অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলের দিকে রওয়ানা হয়েছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) সাইফুল ইসলাম জানান, ছাতকের পরিস্থিতি নিয়ন্ত্রণে তার নেতৃত্বে এক দল পুলিশ ছাতকে যাচ্ছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

সুনামগঞ্জে ১২ টি গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

আপডেট টাইম : ০৩:১৩:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০১৫