অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

গোদাগাড়ীতে ইয়াবা-হেরোইনসহ নারী আটক

রাজশাহী : রাজশাহীর গোদাগাড়ীতে ২ হাজার ২০০ পিস ইয়াবা ও ২শ’ গ্রাম হেরোইনসহ নাদিয়া আক্তার (২৩) নামে এক নারীকে আটক করেছে পুলিশ।

রোববার দুপুরে উপজেলার ডিগ্রি কলেজের পেছনের একটি বাড়ি থেকে গোদাগাড়ী মডেল থানা পুলিশ তাকে আটক করে।

আটক নাদিয়া আক্তার উপজেলার জোদগোসাই দাস গ্রামের কাওসার আলীর স্ত্রী। রাজশাহীর গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, এ ঘটনায় নাদিয়া ও তার স্বামীকে আসামি করে মামলা হয়েছে। আটক নাদিয়াকে ওই মামলায় আদালতের মাধ্যমে জেলহাজতে নেয়া হয়েছে। তবে তার স্বামী এখনো পলাতক থাকায় তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

ওসি আরো জানান, নাদিয়া ও তার স্বামী মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে ওই অভিযান চালিয়ে মাটির গর্তে রাখা একটি প্লাস্টিকের বোতলের ভেতর থেকে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

গোদাগাড়ীতে ইয়াবা-হেরোইনসহ নারী আটক

আপডেট টাইম : ০৬:১৮:৪১ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০১৫