অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

নাটোরের সিংড়ায় স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যার ঘটনায় আটক ৫

নাটোর: নাটোরের সিংড়ায় মুক্তিযোদ্ধা ননীগোপাল কুন্ডু ও তার স্ত্রী চিত্রা রাণী কুন্ডুকে শ্বাসরোধ করে হত্যার ঘটনায় পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এ ছাড়া অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত সহায়তা কমিটি গঠন করা হয়েছে।

রবিবার রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

নাটোরের পুলিশ সুপার শ্যামল কুমার মুখার্জী জানান, মুক্তিযোদ্ধা ননী গোপাল কুন্ডু ও তার স্ত্রী চিত্রা রাণী কুন্ডুকে শ্বাসরোধ করে হত্যা ঘটনার পর পরই তদন্তে নামে পুলিশ। তদন্তের এক পর্যায়ে রোববার রাতে উপজেলার সাঔল গ্রামের বিভিন্ন এলাকা থেকে পাঁচ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে আটককৃতদের নাম জানাতে রাজি হননি তিনি। ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার মুনশী শাহাবুদ্দিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত সহায়তা কমিটি গঠন করা হয়েছে।

উল্লেখ্য, শনিবার রাতের কোন এক সময়ে নাটোরের সিংড়া উপজেলার সাঔল গ্রামে মুক্তিযোদ্ধা ননী গোপাল কুন্ডু ও তার স্ত্রী চিত্রা রানী কুন্ডুকে তাদের নিজ বাড়ীতে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

নাটোরের সিংড়ায় স্ত্রীসহ মুক্তিযোদ্ধা হত্যার ঘটনায় আটক ৫

আপডেট টাইম : ০৭:০৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০১৫