পূর্বাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo “বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

আইজি প্রিজনের পর এবার কাশিমপুর কারাগারের জেল সুপারকে প্রাণনাশের হুমকি

ঢাকা: এবার গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। এ ঘটনায় বুধবার বিকেলে হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডিতে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার রাত ৭টা ৪৮ মিনিটে একটি মোবাইল ফোন থেকে তার মোবাইলে কল করে হুমকি প্রদান করা হয়। বলা হয়, ‘তুই আমাদের ভাইকে যশোর পাঠাইছিস। তোর ছেলেমেয়েদের এতিম করলি। তারা স্কুলে যাবে না। জীবনে মানুষ ভুল একবারই করে, একবারই তার খেসারত দেয়।’

জিডিতে সিনিয়র জেলা সুপার আরও উল্লেখ করেন, সম্প্রতি হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে শীর্ষ সন্ত্রাসী হাজতী এনামুল হাসান ওরফে পিচ্চি হেলালকে প্রশাসনিক কারণে যশোর কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়।

জয়দেপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা শীর্ষ নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে মঙ্গলবার রাতে মোবাইল ফোনে আইজি প্রিজন সৈয়দ ইফতেখার উদ্দিনকেও হত্যার হুমকি দেওয়া হয়। ওই ঘটনায় চকবাজার থানায় জিডি করেন তিনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

“বাঙ্গরা বাজার থানা সমিতি-ঢাকা’র নির্বাচন সভাপতি মোমেন, সাধারণ সম্পাদক আবির

আইজি প্রিজনের পর এবার কাশিমপুর কারাগারের জেল সুপারকে প্রাণনাশের হুমকি

আপডেট টাইম : ০৭:০৪:২৯ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০১৫