পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ঈদে সাংবাদিকদের সোয়া কোটি টাকার সরকারি অনুদানে মিশ্র প্রতিক্রিয়া

ঢাকা : বাংলাদেশের অসুস্থ, অসচ্ছল, অসহায় এবং বেকার সাংবাদিকদের জন্য সরকারের তরফ থেকে এবার ঈদ উপলক্ষে প্রায় সোয়া কোটি টাকার অনুদান দেয়া হচ্ছে। আজ বৃহস্পতিবার ঘটা করে আনুষ্ঠানিকভাবে এ অনুদান দেয়া হবে। অনুদান পাচ্ছেন এরকম সাংবাদিকের সংখ্যা ১৭৭ জন। এদের মধ্যে কয়েকজন প্রয়াত সাংবাদিকের পরিবারও রয়েছেন।

জানা গেছে, আজ বৃহস্পতিবার সকাল ১১ টায় এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই এই অনুদানের অর্থ সাংবাদিকদের হাতে তুলে দেবেন বলে কর্মসূচি রয়েছে। যারা ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না তাদের চেক পাঠিয়ে দেওয়া হবে।

তথ্য মন্ত্রণালয় চলতি সপ্তাহে এ অনুদানের চূড়ান্ত তালিকা প্রস্তুত করেছে। তালিকায় রয়েছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের ৫৩ জন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের বিভিন্ন জেলা ইউনিটের ৫০ জন এবং বিভিন্ন জেলা থেকে আবেদনকারী আরও ৭৩ জন ।

অনুদানের তালিকায় অন্তর্ভুক্তরা সর্বনিম্ন ৫০ হাজার টাকা এবং সর্বোচ্চ দুই লাখ টাকা পর্যন্ত পাচ্ছেন। এর মধ্যে কয়েকজন এক লাখ এবং এক লাখ ৫০ হাজার টাকা করেও পাচ্ছেন। অনুদান প্রার্থী অনেকেই তাদের পরিবারের সদস্যের অসুস্থতাজনিত কারণও উল্লেখ করেছেন। সাংবাদিকদের এভাবে ঘটা করে ব্যাপকহারে অনুদান দেয়ার বিষয়টি নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন দেখা দিয়েছে।

সরকারের কাছ থেকে হাত পেতে অনুদান গ্রহণ স্বাধীন সাংবাদিকতা পেশার জন্য কতটা মর্যাদার? এ প্রশ্নের জবাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল একটি বিদেশি সংবাদ মাধ্যমকে বলেছেন, দুস্থ, অসহায়ত্ব বা চিকিৎসার কারণে আগেও সাংবাদিকরা সরকারি সাহায্য নিয়েছে । বর্তমান সরকার সেটাকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। এতে অমর্যাদার তেমন কিছু নেই।

তবে তিনি স্বীকার করেন, যে সব প্রতিষ্ঠানের সাংবাদিক সরকারি অনুদান নিচ্ছেন সে সব প্রতিষ্ঠানের জন্য বরং এটা অমর্যাদাকর ব্যাপার হয়ে দাঁড়ায়।

এ প্রসঙ্গে বাম রাজনৈতিক নেতা সাইফুল হক বলেন, এটা স্বাধীন সাংবাদিকতা পেশার জন্য অবমাননাকর। সরকার অনুদান দিয়ে তাদের অনুগত সাংবাদিক সৃষ্টি করতে চায়।

তিনি মনে করেন, সাংবাদিকদের চেয়েও অসহায় অবস্থায় পড়ে যে সব পোশাক শ্রমিকরা প্রেসক্লাবের সামনে রোদ-বৃষ্টিতে ভিজে অবস্থান কর্মসূচী পালন করছে তাদের সাহায্য করলে সরকারের সততা প্রকাশ পেতে পারতো।

সংশ্লিষ্ট মহলের মতে, বাংলাদেশের একজন সাংবাদিক নিজেকে অসহায় বা দুস্থ পরিচয় দিয়ে যখন সরকারি অনুদান হাত পেতে গ্রহণ করেন এবং সেটা যখন টেলিভিশনে প্রচারও হয়, তখন সে সাংবাদিক নিজেকে যতটা হেয় করেন তার চেয়ে বেশি করে ফুটিয়ে তুলেন সাংবাদিকতার দৈন্য দশা। একজন আত্ম-মার্যাদা সম্পন্ন সাংবাদিকের কাছে দারিদ্র্য বা অসহায়ত্ব সরকারের করুণা ভিক্ষার কারণ হওয়া উচিত নয় -এটা বুঝার মতো চেতনাবোধ না থাকলে তার সাংবাদিকতা পেশা থেকে বিদায় নেয়া উচিত।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ঈদে সাংবাদিকদের সোয়া কোটি টাকার সরকারি অনুদানে মিশ্র প্রতিক্রিয়া

আপডেট টাইম : ০৩:৪৪:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০১৫