অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

শিশু সামিউল হত্যা : রুহুল ৭ দিনের রিমান্ডে

সিলেট : সিলেটে শিশু সামিউল আলম রাজনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার রুহুল আমিনকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছে আদালত।

রোববার বিকালে সিলেট মহানগর হাকিম আনোয়ারুল হক এ আদেশ দেন।

রুহুলের বিরুদ্ধে শিশু সামিউলের বাবাকে মামলা না করতে ভয়-ভীতি দেখানো ও রাজনের মরদেহ গুম করতে সহযোগিতা করার অভিযোগ রয়েছে-বলে পুলিশ জানিয়েছে।

এ মামলার তদন্ত কর্মকর্তা ও সিলেট গোয়েন্দা পুলিশের পরিদর্শক সুরঞ্জিত তরফদার জানান, শনিবার শহরতলীর টুকেরবাজার এলাকা থেকে রুহুল আমিনকে গ্রেপ্তার করে পুলিশ। আজ রোববার তাকে আদালতে হাজির করে ১০ দিনের হেফাজতে (রিমান্ড) নেওয়ার আবেদন করা হয়।

রুহুল আমিন (৩৫) রাজন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামি আলী হায়দারের শ্যালক।

গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে চুরির অভিযোগ তুলে রাজনকে পিটিয়ে হত্যা করে কয়েকজন যুবক। পরে ওই নির্যাতনের দৃশ্য ভিডিও করে তারাই ইন্টারনেটে ছড়িয়ে দেয়।

এ মামলায় মুহিত আলম, তার ভাই আলী হায়দার, ময়না মিয়া চৌকিদার, মুহিতের শ্যালক ইসমাইল হোসেন আবলুছ, দুলাল মিয়া ও নির্যাতনের ভিডিও চিত্র ধারণকারী নুর মিয়াকে হেফাজতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

এছাড়া মুহিতের স্ত্রী লিপি বেগমও দুই প্রত্যক্ষদর্শীসহ এ মামলায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

শিশু সামিউল হত্যা : রুহুল ৭ দিনের রিমান্ডে

আপডেট টাইম : ০৬:০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০১৫