অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

স্বামীকে সেলুনে পাঠিয়ে নববধূর পলায়ন!

ডেস্ক : টাকার বিনিময়ে কনে খুঁজে বিয়ে করে প্রতারণার শিকার হলেন রাজস্থানের এক বাসিন্দা। তাকে সেলুনে পাঠিয়ে সেই সুযোগে পালিয়েছেন তার সদ্য বিবাহিতা স্ত্রী।

দীনেশ যোশী নামে রাজস্থানের রিষবদেবের ওই বাসিন্দা স্থানীয় সুরাজপোল থানায় এ ব্যাপারে অভিযোগ দায়ের করেছেন।

দীনেশের অভিযোগ, তার সদ্য বিবাহিতা স্ত্রী পুষ্পা দুই মহিলার সঙ্গে পালিয়ে গেছেন।

দীনেশ সম্প্রতি মহারাষ্ট্রের তরুণী পুষ্পাকে বিয়ে করেন। এ জন্য কনের বাবা-মাকে দেড় লাখ টাকা নগদ দেন। আর বিয়ের ঘটককে দেন আরো ৫০ হাজার টাকা। পুষ্পাকে মহারাষ্ট্র থেকে রিষবদেবের বাড়িতে এনে বিয়ে করেন তিনি। স্ত্রীর কথায় হানিমুনের জন্য আসেন উদয়পুরে।

উদয়পুরে আসার পর শুক্রবার দীনেশকে সেলুনে যেতে বলেন পুষ্পা। ওই সময় পুষ্পা দাঁড়িয়েছিলেন সেলুনের বাইরে। দীনেশ যখন সেলুনের ভেতরে তখন একটি অটোরিকশায় দুই মহিলা সেলুনের বাইরে এসে দাঁড়ান। সঙ্গে সঙ্গে ওই অটোতে চেপে পালিয়ে যান পুষ্পা। সেলুন থেকে বেরিয়ে পুষ্পাকে না পেয়ে স্তম্ভিত হয়ে যান দীনেশ।

এরপর অনেক খুঁজেও পুষ্পাকে আর পাওয়া যায়নি। প্রতারিত হয়েছেন বুঝতে পেরে পুষ্পা ও সেই ঘটকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন দীনেশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

স্বামীকে সেলুনে পাঠিয়ে নববধূর পলায়ন!

আপডেট টাইম : ০৪:১৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০১৫