অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

দক্ষিণ আফ্রিকায় জয় দিয়ে শেষ বাংলাদেশের তরুণদের

ঢাকা : জয় দিয়ে সাত ম্যাচের সিরিজ শেষ করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ডারবানে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ইয়ুথ ওয়ানডে সিরিজের সপ্তম ও শেষ ম্যাচে অতিথিদের জয়টি ২২ রানের।

চার ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করা মেহেদী হাসানের দল সিরিজ শেষ করল ৫-২ ব্যবধানে এগিয়ে থেকে।

ডারবানের কিংসমিডে রোববার সাত ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে জয়ের জন্য ২৬৭ রানের লক্ষ্যে নেমে ৪ বল বাকি থাকতে ২৪৪ রানে অলআউট হয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

স্বাগতিকদের শুরুতেই চাপে ফেলে দেয় বাংলাদেশের বোলাররা। স্কোরবোর্ডে এক রান উঠতে উদ্বোধনী ব্যাটসম্যান ম্যাথু ব্রেটজকে (০) জয়রাজ শেখের ক্যাচে পরিণত করেন আব্দুল হালিম।

এরপর রিভালদো মুনস্যামিকে (১০)মেহেদীর ক্যাচে পরিণত করেন মোহাম্মদ সফিউদ্দিন। ১৮.৩ ওভারে প্রতিরোধ গড়া উইয়ান মুলডারকে (১৫) মেহেদী এলবিডব্লিউর ফাঁদে ফেললে বিপদে পড়ে যায় স্বাগতিকরা।

চতুর্থ উইকেট জুটিতে দক্ষিণ আফ্রিকাকে টেনে তোলেন লিয়াম স্মিথ ও লেসেগো সেনোকওয়ানে। ৫৬ রান তোলা এই জুটিকে বিচ্ছিন্ন করেন সালেহ আহমেদ।

এরপর দ্রুত স্মিথ ও উইলেম লুডিকের উইকেট হারালে দক্ষিণ আফ্রিকার তরুণদের জয়ের পথটা কঠিন হয়ে যায়। নয়টি চার ও একটি ছক্কায় ৮৯ রান তোলা স্মিথকে বোল্ড করেন নাজমুল হোসেন আর লুডিককে রান আউট করেন প্রসেনজিৎ দাস।

শেষ দিকে ডেইয়ান গ্যালিয়েম (৬৫ রান) চেষ্টা করলেও বাকিরা জ্বলে উঠতে না পারায় জয় পাওয়া হয়নি দক্ষিণ আফ্রিকার।

বাংলাদেশের মেহেদী চারটি ও মোহাম্মদ সফিউদ্দিন দুটি উইকেট নেন। আর একটি করে উইকেট পান হালিম, সালেহ ও নাজমুল।

এর আগে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমে ব্যাটসম্যানদের দৃঢ়তায় ৬ উইকেটে ২৬৬ রান তোলে বাংলাদেশ।

সাইফ হাসান-পিনাক ঘোষের উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় বাংলাদেশ। ১১.২ ওভারে ৬৩ রান তুলে ফেরেন আগের ম্যাচে শতক করা পিনাক (৩১)।

জয়রাজের সঙ্গে দ্বিতীয় উইকেট জুটিতে ৬০ রান যোগ করে এলবিডব্লিউ হওয়ার আগে ৪৫ রান করেন সাইফ।

এরপর তৃতীয় উইকেট জুটিতে জাকির হাসান ও জয়রাজের ব্যাটে বাংলাদেশ দুইশ’ পার হয়।

রানের গতি বাড়াতে গিয়ে অল্পের জন্য শতক না পাওয়ার হতাশা নিয়ে ফেরেন জয়রাজ (৯০)। ১০৬ বলে ছয়টি চার ও দুটি ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি।

আর শেষ দিকে নাজমুল ৯ বলে ১৭ রান করলে আড়াইশ’ পার হওয়া সংগ্রহ গড়ে বাংলাদেশ। স্বাগতিকদের মুলডার ও লুডিক ২টি করে উইকেট পান।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

দক্ষিণ আফ্রিকায় জয় দিয়ে শেষ বাংলাদেশের তরুণদের

আপডেট টাইম : ০৪:৩৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০১৫