অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

বৃষ্টি উপেক্ষা করে হাতিরঝিলে ঈদের আনন্দ

বৃষ্টির বাধা সত্ত্বেও ঈদের আনন্দ উদযাপনে জমে উঠেছে হাতিরঝিল। যেকোনো উৎসব-আনন্দের দিনে রাজধানীর এই দৃষ্টিনন্দন ও বৃহৎ স্পটটি হয়ে ওঠে বিনোদনপ্রেমী মানুষের অন্যতম আকর্ষণ। এবারও ব্যক্তিক্রম হয়নি। গত দুদিন থেকে থেমে থেমে চলা বৃষ্টির বাধা উপেক্ষা হাজার হাজার মানুষ এসেছেন এখানে।তাদের কোলাহলে মুখর হাতিরঝিল।
রোববার সকাল হতেই দূর-দূরান্ত থেকে আসতে থাকেন সব বয়সি মানুষজন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির উৎপাত একটু কমতে শুরু করে। এ সময় রাজধানীসহ এর আশপাশ থেকে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব নিয়ে আসতে শুরু করেন বিনোদনপ্রেমীরা।
রোববার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত হাতিরঝিলে অবস্থানকালে এরকম চিত্র দেখা গেছে। দুপুরের দিকে বেশিরভাগ দর্শনার্থী আসেন প্রাইভেটকারে করে। এদের অধিকাংশই তরুণ-তরুণী।
উত্তরা থেকে আসা নবদম্পতি মিজানুল ইসলাম (২৯) ও জয়নব ইথিলা (২৬) বলেন, ‘আমাদের পরিবারে একটিই প্রাইভেটকার। কাল বৃষ্টির কারণে বাবা-মা গাড়ি নিয়ে আত্মীয়দের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলেন। আমরা বৃষ্টির কারণে ঘরে বন্দি ছিলাম। আজ গাড়িটি আমারা সকাল থেকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরেছি। এখন এখানে একটু নিরিবিলি সময় কাটিয়ে বাসায় চলে যাব।’

তাদের সঙ্গে যখন কথা হচ্ছিল, তখন সেখান থেকে কয়েক গজ দূরে সেতুর ওপর গাড়ি পার্কিং করে ঝিলের পানিতে বৃষ্টির খেলা উপভোগ করছিলেন দুজন তরুণ-তরুণী।চালকের সিটে বসেছিলেন তরুণটি। তার পাশেই বসা তরুণী। তারা গাড়ির একদিকের গ্লাস খুলে ঝিলের সৌন্দর্য উপভোগ করছিলেন। সাংবাদিক পরিচয় দিয়ে তাদের সঙ্গে কথা বলতে চাইলে পরিচয় গোপন করার শর্তে তারা জানান, তারা সাড়ে ৩টার দিকে এখানে এসেছেন।আধা ঘণ্টার মতো সময় কাটিয়ে এক বন্ধুর বাসায় দাওয়াত খেতে যাবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪

বৃষ্টি উপেক্ষা করে হাতিরঝিলে ঈদের আনন্দ

আপডেট টাইম : ১১:৩২:১২ পূর্বাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০১৫