অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

জঙ্গি সন্দেহে প্রভাষক গ্রেফতার

রাজশাহী: রাজশাহীর চারঘাটে জঙ্গি সংগঠন ইসলামিক লিবারেশন ফ্রন্টের (আইএলএফ) এক সদস্য সন্দেহে দুরুল হুদা নামের এক কলেজ প্রভাষককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে চারঘাট থানা পুলিশ উপজেলার ডাকরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দুরুল হুদা উপজেলার ডাকরা পাগলপাড়া এলাকার মৃত আব্দুল হানিফের ছেলে ও উপজেলার এমএ হাদী ডিগ্রি কলেজের বাংলা বিভাগের প্রভাষক।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, আইএলএফের হয়ে দুরুল হুদা সদস্য সংগ্রহ করতেন। তিনি পুঠিয়া উপজেলার বানেশ্বর এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন। গোপনে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে উপজেলার ডাকরা এলাকা থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তার বিরুদ্ধে চারঘাট থানায় নাশকতার মামলা রয়েছে বলে দাবি করেছেন ওসি আলমগীর হোসেন।

চারঘাট এমএ হাদী কলেজের অধ্যক্ষ শামসুজ্জোহা সেলিম জানান, দুরুল হুদার কর্মকা-ে কখনও জঙ্গি বলে মনে হয়নি। তাছাড়া তিনি নিয়মিত কলেজে ক্লাসও নিতেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

জঙ্গি সন্দেহে প্রভাষক গ্রেফতার

আপডেট টাইম : ০৪:৫৫:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০১৫