অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

জামিন দিয়েছে হাইকোর্ট: মুক্তি দেয়নি কারাগার

ঢাকা: হাইকোর্টে জামিন হলেও মুক্তি পাননি কারাবন্দী গাজীপুর সিটি করপোরেশনের মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মান্নান।

পুলিশের ঠুকে দেওয়া আরেক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারেই রাখা হয়েছে তাঁকে।

এম এ মান্নানের আইনজীবীদের একজন মাসুদ রানা জানান, মঙ্গলবার বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম ও বিচারপতি জাফর আহমদের হাইকোর্ট বেঞ্চ দুই মামলায় এম এ মান্নানের তিন মাসের জামিন মঞ্জুর করেন।

তাঁর বিরুদ্ধে মোট ৮টি মামলা থাকলেও ৬ টিতে আগেই জামিন পেয়েছিলেন।

তবে মঙ্গলবার দুই মামলায় জামিন পেয়ে মুক্তিতে বাধা না থাকলেও

বিস্ফোরক দ্রব্য আইনে আরও একটি মামলায় এম এ মান্নানকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

কাশিমপুর কারাগারে মঙ্গলবার বিকেল ৫টায় নতুন মামলার কাস্টডি ওয়ারেন্ট পৌঁছেছে। গাজীপুর আদালতের কোর্ট পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম নতুন মামলায় মেয়রকে গ্রেপ্তার দেখানোর সংবাদ নিশ্চিত করেন।

তিনি বলেন, জয়দেবপুর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলার (নং-৪০(১২)২০১৩) আসামি হিসেবে এম এ মান্নানকে গ্রেপ্তার দেখাতে কারাগারে কাস্টডি ওয়ারেন্ট চলে গেছে।

১১ ফেব্র“য়ারি সন্ধ্যায় ঢাকার বারিধারার বাসভবন থেকে এম এ মান্নানকে গ্রেপ্তার করে গাজীপুর পুলিশ। বর্তমানে কারা হেফাজতে বারডেম হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

তার অবর্তমানে গত ৮ মার্চ থেকে আওয়ামীপন্থী প্যানেল মেয়র আসাদুর রহমান কিরণ গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

জামিন দিয়েছে হাইকোর্ট: মুক্তি দেয়নি কারাগার

আপডেট টাইম : ০৫:২৭:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০১৫