অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

একই লাইনে দুটি ট্রেন মুখোমুখি

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দু’টি ট্রেন একই লাইনে ঢুকে পড়ায় অল্পের জন্য রক্ষা পেয়েছে হাজার প্রাণ। ট্রেন দু’টি প্রায় একশ’ গজ দূরে এসে থেমে যাওয়ায় রক্ষা পেয়েছেন হাজার দু’য়েক যাত্রী।

বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা ১টা ০৫মিনিটে আখাউড়া রেলওয়ে জংশনের দুই নম্বর লাইনে ঢুকে পড়ে চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ও ভৈরব থেকে আখাউড়া অভিমুখী বাল্লা এক্সপ্রেস। এ সময় কেবিনে কর্মরত ইয়ার্ড ফোর ম্যান আইয়ুব আলী দ্রুত লাল পতাকা হাতে পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনটিকে থামার সিগন্যাল দেন। এ সময় বিষয়টি বুঝতে পেরে দু’টি ট্রেনের চালকই ট্রেন থামিয়ে দেন। তবে যাত্রীরা হুড়োহুড়ি করে নেমে যান।

পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের চালক মো. আবুল খায়ের জানান, সিগন্যাল পেয়েই ২ নং লাইনে ঢুকতে থাকি। এ সময় একই লাইনে আরেকটি ট্রেন আসতে দেখে থামিয়ে দিই। বাল্লা ট্রেনের সহকারী চালক মো. জয়নাল আবেদীনও একই কথা জানান।

আখাউড়া রেলওয়ে স্টেশনের সুপারিনটেনডেন্ট জানান, বাল্লা লোকাল ট্রেনের চালক সিগন্যাল অতিক্রম করে ঢুকে পড়ায় এ সমস্যা দেখা দেয়। কেবিন মাস্টারের কোনো ভুল ছিল না বলে তিনি দাবি করেন। বাল্লা লোকাল ট্রেনের চালক মো. আশরাফুল এ অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, ২নং লাইনে ট্রেনের সিগন্যাল দেখেই তা আনা হয়। ইচ্ছে করলেই চালক ট্রেন কোনো লাইনে নিতে নিতে পারেন না।

আখাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুর সাত্তার জানান, বাল্লা লোকাল ট্রেনটি পেছনে সরিয়ে নিয়ে পাহাড়িকা এক্সপ্রেস ২ নং লাইনে আনা হয়।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

একই লাইনে দুটি ট্রেন মুখোমুখি

আপডেট টাইম : ০৬:৩০:০৮ অপরাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০১৫