পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

শিশু রাজন হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিল

সিলেট : সিলেটে নির্যাতনে নিহত শিশু সামিউল আলম রাজনের(১৩) খুনিদের রক্ষার চেষ্টার অভিযোগে দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শেষে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

গঠিত তদন্ত কমিটি বৃহস্পতিবার রাতে সিলেট মহানগর পুলিশ কমিশনার কার্যালয়ে তাদের প্রতিবেদন জমা দেন।

তিন সদস্যের ওই কমিটি জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন ও এসআই আমিনুল ইসলামের বিরুদ্ধে ওঠা দুর্ব্যবহার ও খুনিদের রক্ষার অভিযোগ তদন্ত করে তাদের প্রতিবেদন জমা দেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রোকন উদ্দিনের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির অন্য দুই সদস্য ছিলেন- অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) জেদান আল মুসা ও উপ-কমিশনার মুশফিকুর রহমান।

সিলেট মেট্রোপলিটনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ রহমত উল্লাহ রাতে বিষয়টি নিশ্চিত করেন।

গত ১৪ জুলাই মহানগর পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়। তিন দিনের মধ্যে তদন্ত সম্পন্ন না হওয়ায় কমিটি তদন্তের মেয়াদ আরো পাঁচ দিন বর্ধিত করা হয়।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

শিশু রাজন হত্যা: তদন্ত প্রতিবেদন দাখিল

আপডেট টাইম : ০৫:২০:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০১৫