অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

চাঁদপুরে গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার

চাঁদপুর: চাঁদপুরের বিষ্ণুপুর কানুদী নদীর পাড় থেকে সুমি আক্তার (২৮) নামে এক গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কানুদী লঞ্চঘাট সংলগ্ন একটি ধইঞ্চা ক্ষেত থেকে সুমি আক্তারের লাশ উদ্ধার করা হয়। নিহত সুমি আক্তারের স্বামীর নাম শাহাদাত হোসেন। মতলব পৌরসভার শোভনকর্দী গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে।

এ ঘটনায় মতলব দক্ষিণ থানা পুলিশ সুমি আক্তারের শ্বশুর বাবুল সরকার ও শাশুড়ি মাহমুদা বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আর তার স্বামী শাহাদাত হোসেন পলাতক রয়েছেন।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মুন্সীগঞ্জের বিক্রমপুর হাটখোলা গ্রামের সুমির সঙ্গে মতলব শোভনকর্দীর শাহাদাত হোসেনের সঙ্গে ৪ বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের সূত্রে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তারা ঢাকার কামরাঙ্গীরচরে বসবাস করতেন। ঈদে বাড়িতে বেড়াতে আসেন তারা। গত ১৯জুলাই সুমিকে নিয়ে শাহাদাত তাদের তিন বছরের মেয়েকে বাড়িতে রেখে নৌকা দিয়ে ঘুরতে যায়। এরপর থেকেই সুমি নিখোঁজ থাকায় পরিবারের মধ্যে সন্দেহ হয়। এরপর শাহাদাত জানায়, সুমি তার অসুস্থ বোনকে দেখতে গেছেন।

বৃহস্পতিবার বিকেলে কানুদী নদী পাড়ের একটি ধইঞ্চা ক্ষেতে একটি বস্তাবন্দি মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পুলিশ এসে বস্তা থেকে মৃতদেহ বের করলে স্থানীয়রা সুমিকে সনাক্ত করেন।

চাঁদপুর নৌ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়েছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

চাঁদপুরে গৃহবধূর বস্তাবন্দি লাশ উদ্ধার

আপডেট টাইম : ০৫:২৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০১৫