অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কাল থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু

ঢাকা: আগামীকাল শনিবার থেকে চলতি বছরের ভোটার তালিকা হালনাগাদ শুরু হচ্ছে। প্রথম পর্যায়ে দেশের অন্তত ২০০ উপজেলায় বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহকারীরা এ তথ্য সংগ্রহ করবেন।

শনিবার বেলা ১১টায় নরসিংদীতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ এ হালনাগাদ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ হালনাগাদে ৭২ লাখ নতুন ভোটারযোগ্য নাগরিক নিবন্ধনের টার্গেট নেয়া হয়েছে বলে ইসি জানিয়েছে।

ইসি বলছে, ভোটার তালিকা হালনাগাদে ২০১৮ সালের ১ জানুয়ারির মধ্যে যারা ভোটারযোগ্য হচ্ছে তাদের তথ্য সংগ্রহ করা হবে। অর্থাৎ যাদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে তাদের তথ্য সংগ্রহ করা হবে। এবারই প্রথম যাদের বয়স ১৫ থেকে ১৭ বছর হয়েছে সে সব নাগরিকের তথ্য সংগ্রহ করবে কমিশন। দেশের ৫১৪ উপজেলায় পর্যায়ক্রমে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন চলবে।

ইসি কর্মকর্তারা জানান, দেশের ৫১৪ উপজেলায় তিন ধাপে তথ্য সংগ্রহ চলবে। ২৫ জুলাই ১৮৯ উপজেলায়, ১৬ আগস্ট ১৮৪ উপজেলায় এবং ৭ সেপ্টেম্বর ১৪১ উপজেলায় কাজ শুরু হওয়ার কথা রয়েছে। ২৭ জেলার ৯০টি উপজেলায় তথ্য সংগ্রহ ও নিবন্ধনের জন্য ছবি তোলার সময়সূচিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশন সচিব মো: সিরাজুল ইসলাম বলেন, আমরা একটি নির্ভুল ও সঠিক ভোটার ডাটাবেজ গড়ে তোলার লক্ষ্যে প্রতি বছর হালনাগাদের অংশ হিসেবে এবারো এ কাজটি করতে যাচ্ছি। আপনারা (দেশের নাগরিক) আমাদের নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের সহযোগিতা করবেন এবং সঠিক তথ্য দেবেন।

বর্তমানে দেশে ৯ কোটি ৬২ লাখের বেশি ভোটার রয়েছে। সর্বশেষ ২০১৪ সালে ভোটার তালিকা হালনাগাদ করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কাল থেকে ভোটার তালিকা হালনাগাদ শুরু

আপডেট টাইম : ০৬:২১:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০১৫