অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ঘুষে আপত্তি, চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে খেলোয়ারকে ফেলে দিয়েছে পুলিশ

ডেস্ক : মহিলা কামরায় ওঠার ‘শাস্তি’ হিসাবে ঘুষ চেয়েছিল রেল পুলিশ। আর তা দিতে অস্বীকার করায় ধাক্কা দিয়ে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠল জিআরপির বিরুদ্ধে। যার জেরে মৃত্যু হল জাতীয় স্তরের ফেন্সিং খেলোয়াড় হোসিয়ার সিংহের।

পরিবার সূত্রে জানা গেছে, স্ত্রী, সাত বছরের ছেলে এবং মা-কে সঙ্গে করে মথুরায় ফিরছিলেন হোসিয়ার। বাকিদের মহিলা কামরায় রেখে নিজে সাধারণ কামরাতেই আসছিলেন তিনি। কিছু পরে তাঁর স্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাঁকে দেখতে মহিলা কামরায় ওঠেন হোসিয়ার। অভিযোগ, সেই সময়ে মহিলা কামরায় ওঠার জন্য তাঁর কাছে ঘুষ চায় জিআরপি। তা দিতেঅস্বীকার করায় তাঁকে চলন্ত ট্রেন থেকে ঠেলে ফেলে দেওয়া হয়। সঙ্গে সঙ্গেই মৃত্যু হয় জাতীয় স্তরের এই ক্রীড়াবিদের।

হোসিয়ারের স্ত্রী-র দাবি, “আমি অসুস্থ হয়ে পড়ায় উনি মহিলা কামরায় এসেছিলেন। আমি বিষয়টা রেল পুলিশকে বোঝানোর চেষ্টা করি। কিন্তু, তারা কোনও কথা না শুনে চলন্ত ট্রেন থেকে তাঁকে ঠেলে ফেলে দেয়।” একই কথা জানিয়েছেন হোসিয়ারের বাবাও। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন তিনি।

সূত্র : আনন্দবাজার অনলাইন

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ঘুষে আপত্তি, চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে খেলোয়ারকে ফেলে দিয়েছে পুলিশ

আপডেট টাইম : ০৮:৫৯:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০১৫