পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষ ও গুলিতে নিহতের ঘটনায় গ্রেফতার ২

মাগুরা : মাগুরা সদর উপজেলার দোয়ারপাড়া দড়িমাগুরা এলাকায় স্থানীয় যুবলীগের আধিপত্য বিস্তার নিয়ে বিবাদমান দু’গ্রুপের সংঘর্ষ ও গুলিতে আব্দুল মমিন(৬৫) নামের এক বৃদ্ধ মারা যাওয়ার ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে মাগুরা থানার পুলিশ।

রোববার রাতে তাদেরকে গ্রেফতার করা হয়।

আটককৃতরা হলেন- সুমন হোসেন(২৫) ও আ: সোবহান(৩০)। তাদেরকে গ্রেফতার করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে।

মাগুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুন্সি আসাদুজ্জামান জানান, শহরের দোয়ারপাড় এলাকায় যুবলীগের আধিপত্য বিস্তার নিয়ে কামরুল গ্রুপ ও আজিবর গ্রুপের সমর্থকদের মাঝে বিরোধ চলে আসছিলো। ২২ জুলাই বিকেল ৫টায় যুবলীগ নেতা আজিবর গ্রুপের সমর্থকরা ধারালো অস্ত্র শস্ত্র ও অবৈধ আগ্ন্য়োস্ত্র নিয়ে কামরুলের বাড়িতে হামলা চালায়। এ সময় দু’গ্রুপের সমর্থকদের সংঘর্ষ বেধে যায়। প্রতিপক্ষের গুলিতে কামরুলের চাচা মো. আব্দুল মোমিন(৬৫) বাচ্চু ভুইয়ার স্ত্রী অন্তসত্মা নাজমা খাতুন(৩০) ও মিরাজ(২২) নামের তিনজন আহত হয়। এদেরকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। রাতের বেলায় আ. মোমিন মারা যায়। অন্তসত্মা নাজমাকে ঢাকা মেডিকেল কলেজে রেফার্ড করা হয়েছে।

তিনি আরো জানান, এ ঘটনায় মাগুরা থানায় মামলা হলে পুলিশ ফরিদপুর শহরের খাবাশপুর এলাকায় পালিয়ে থাকা সুমন ও সোবহানকে রোববার রাতে গ্রেফতার করে। এদের বাড়ি মাগুরা শহরের দোয়ারপাড়া এলাকায়।

এদিকে ওই হত্যাকাণ্ডের বিচার চেয়ে এলাকার নারী পুরুষ মাগুরা শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

যুবলীগের দু’গ্রুপের সংঘর্ষ ও গুলিতে নিহতের ঘটনায় গ্রেফতার ২

আপডেট টাইম : ০৪:৫১:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০১৫