পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

মহাসড়কে ১ আগস্ট থেকে অটোরিকশা বন্ধ

ঢাকা : মহাসড়কে আগামী ১ আগস্ট থেকে অটোরিকশা, টেম্পুসহ অযান্ত্রিক সব যান নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সোমবার ওই সিদ্ধান্ত বাতিলে অটোরিকশা চালক-মালিকদের আন্দোলনের হুমকির মধ্যে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নিষিদ্ধের প্রজ্ঞাপনটি জারি করেছে।

এতে বলা হয়েছে, সড়ক নিরাপত্তা বিধানে ১ অগাস্ট থেকে সকল জাতীয় মহাসড়কে থ্রি হুইলার অটোরিকশা ও অটোটেম্পু এবং সকল শ্রেণির অযান্ত্রিক যানবাহন চলাচল নিষিদ্ধ।

মহাসড়কে কম গতির ছোট গাড়িগুলোকে দুর্ঘটনার জন্য দায়ী করে তা চলাচল বন্ধের দাবি দীর্ঘদিন ধরে জানিয়ে আসছিল বাস মালিক-চালকরা।

প্রসঙ্গত, গত বছর হাই কোর্ট বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ১০ জেলার মহাসড়কে শ্যালো ইঞ্জিনচালিত তিন চাকার বাহন নছিমন, করিমন, ভটভটি না চালানোর নির্দেশ দেয়।

গত ঈদের আগে-পরের কয়েকটি দুর্ঘটনার পর মহাসড়কে অটোরিকশা চলাচল নিষিদ্ধের সিদ্ধান্ত নেয়ার কথা জানান মন্ত্রী ওবায়দুল কাদের।

ওই সিদ্ধান্ত বাতিল করতে রোববারই সরকারের প্রতি আহ্বান জানিয়েছিল ঢাকা জেলা অটোরিকশা-অটোটেম্পু-মিশুক-যানবাহন শ্রমিক ইউনিয়ন।

তারা বলছে, এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে লাখ লাখ অটোরিকশা মালিক ও চালক এবং তাদের পরিবার ক্ষতির মুখে পড়বে।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

মহাসড়কে ১ আগস্ট থেকে অটোরিকশা বন্ধ

আপডেট টাইম : ০৫:১৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০১৫