অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

সিরাজগঞ্জে শ্বাসরোধে গৃহবধুকে হত্যা: আটক ১

সিরাজগঞ্জ : সিরাজগঞ্জের সদর উপজেলার আলোকদিয়া এলাকায় উমি খাতুন (২০) নামের এক গৃহবধুকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর থেকেই ঘাতক স্বামী ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে। নিহত উর্মির বাবার নাম আক্তার হোসেন। সিরাজগঞ্জ চন্দ্রকনা গ্রামে তাদের বাড়ি। সোমবার বিকেল পাঁচটার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে।

এলাকাবাসী জানান, এক বছর আগে সদর উপজেলার আলোকদিয়া উত্তরপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে শিহাব উদ্দিনের সাথে উর্মি খাতুনের বিয়ে হয়। বিয়ের পর থেকেই শিহাব শশুড়ের কাছে যৌতুকের দাবি করে আসছিল। যৌতুকের বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বিরাজ করছিলো। এরই জের ধরে সোমবার দুপুরে স্বামী ও পরিবারের লোকজন মিলে উর্মিকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ ঘরের মধ্যে ফেলে সবাই পালিয়ে যায়। পরে এলাকাবাসী থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এসময় ঘাতক শিহাবের বাবা সাইফুল ইসলামকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত উর্মির বাবা আকতার হোসেন জানান, যৌতুকের দাবিতে তার মেয়েকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর থানার ওসি হাবিবুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার এবং আকতারের পিতা সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। এ ব্যাপারে নিহতের পিতা আকতার হোসেন বাদি হয়ে মামলা দায়ের করেছেন। অন্য আসামীদের গ্রেফতার করার জন্য অভিযান চালানো হচ্ছে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

সিরাজগঞ্জে শ্বাসরোধে গৃহবধুকে হত্যা: আটক ১

আপডেট টাইম : ০৫:১৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০১৫