পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম আর নেই

ঢাকা : ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম আর নেই।

সোমবার সন্ধ্যায় মেঘালয়ের শিলংয়ে একটি অনুষ্ঠানে বক্তৃতা দিতে গিয়ে অসুস্থ পড়েন তিনি। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নেওয়া হয়। শিলংয়ের একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রাতে সেখানেই তিনি মারা যান বলে পিটিআইয়ের এক খবরে জানানো হয়।

শিলংয়ে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যানেজমেন্টের একটি অনুষ্ঠানে ‘বি-স্কুলের’ শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দিচ্ছিলেন কালাম। অনুষ্ঠানটি শুরু হয় সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে। বক্তৃতার মাঝে হঠাৎ করে পড়ে যান তিনি। পরে তাঁকে স্থানীয় বেতানি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে আইসিইউতে ভর্তি করেন। সেখানেই তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।

তিনি ভারতের একাদশ রাষ্ট্রপতি ছিলেন। দক্ষিণ এশিয়ার মহাকাশ বিজ্ঞানী হিসেবেও তার বেশ পরিচিতি ছিল। এই বিজ্ঞানী একাধিকবার বাংলাদেশ সফরেও এসেছিলেন।

উল্লেখ্য, মহাকাশ বিজ্ঞানী এপিজে আবদুল কালাম জন্মগ্রহণ করেন ১৯৩১ সালে। গত ২০০২ সাল থেকে ২০০৭ পর্যন্ত তিনি ভারতের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ভারতের সাবেক এ রাষ্ট্রপতি মহাকাশ বিজ্ঞানী ছাড়াও নানামুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি লেখালেখিও করতেন। তার নিজের লেখা বইয়ে তিনি ব্যক্তিগত অনেক বাস্তব অভিজ্ঞতার কথা তুলে ধরেছিলেন। তিনি তার বইয়ে লিখেছেন “ছেলে বেলায় কেশবপুর গ্রামে পাখিদের আকাশে উড়তে দেখে নিজেও আকাশে উড়ার স্বপ্ন দেখেছিলেন। তিনি লিখেছেন কেশবপুরের তিনিই প্রথম ব্যক্তি যে প্রথম আকাশে উড়েছিলেন।”

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

ভারতের সাবেক রাষ্ট্রপতি এপিজে আবদুল কালাম আর নেই

আপডেট টাইম : ০৬:৫৩:০১ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০১৫