পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

১১১ ছিটমহলে উড়বে ‘বাংলাদেশের পতাকা’

ঢাকা : ১১১ ছিটমহল বাংলাদেশের ভূ-খণ্ডে অন্তর্ভুক্ত হবে ৩১ জুলাই (শুক্রবার) মধ্যরাতে। এরপর দিন অর্থাৎ ১ আগস্ট ভোরে ওইসব ছিটমহলে বাংলাদেশের জাতীয় পতাকা উড়ানো হবে।

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ-ভারতের মধ্যে ১৯৭৪ সালে মুজিব-ইন্দিরার মধ্যে স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি (এলবিএ) এবং ২০১১ সালের প্রটোকল অনুযায়ী উভয় দেশের ছিটমহল বিনিময় বাস্তবায়ন হচ্ছে। সে অনুযায়ী শুক্রবার ৩১ জুলাই মধ্যরাতে দুই দেশের মধ্যে ভূমি বিনিময় সম্পন্ন হয়েছে বলে গণ্য হবে। অর্থাৎ ৩১ জুলাই মধ্যরাত থেকে বাংলাদেশের মূল ভূ-খণ্ডে অবস্থিত ভারতীয় ১১১ ছিটমহল বাংলাদেশের ভূ-খণ্ডে হিসেবে বিবেচিত হবে।

একইসঙ্গে ভারতের ভেতরে অবস্থিত বাংলাদেশের ৫১ ছিটমহল ভারতের ভূ-খণ্ডে হিসেবে অন্তর্ভুক্ত হবে। তবে উভয় দেশের অপদখলীয় জমিও ভারতের অন্তর্ভুক্ত হবে বলে ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এদিকে বাংলাদেশে নতুনভাবে অন্তর্ভুক্ত জমি সংযুক্ত করে এবং বহির্ভূত জমি বাদ দিয়ে একটি গেজেট নোটিফিকেশন জারি করছে ভূমি মন্ত্রণালয়।

বাংলাদেশের ভূ-খণ্ড হিসেবে অন্তর্ভুক্ত ছিটমহলগুলোতে বসবাসরত ভারতীয় নাগরিক হিসেবে থাকার অপশন প্রদানকারীরা ছাড়া অন্যান্যরা বাংলাদেশের নাগরিকত্ব পাবেন। আর ভারতের ভেতরে বাংলাদেশের ছিটমহলের বাসিন্দারা ভারতীয় নাগরিক হিসেবে বিবেচিত হবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১১১ ছিটমহলে উড়বে ‘বাংলাদেশের পতাকা’

আপডেট টাইম : ০৯:১৭:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০১৫