পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

কোমেনের প্রভাবে রাজধানীতে ঝড়বৃষ্টি, সারাদেশে নিহত ৮

ঢাকা : বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে শুক্রবার ভোররাত থেকে রাজধানীতে ঝড়বৃষ্টি শুরু হয়েছে। বৃহস্পতিবার ভোরে সেন্টমার্টিনে প্রথম আঘাত হানার পর টেকনাফ, কক্সবাজার ও সবশেষে মধ্যরাতে ধীরে ধীরে চট্টগ্রামের দিকে এগোয় ঘূর্ণিঝড়টি। এতে সারাদেশে অন্তত ৮ জনের প্রাণহানীর ঘটনা ঘটে। নিখোঁজ রয়েছে বহু জেলে।

তবে সন্দ্বীপ ও হাতিয়া দিয়ে উপকূল অতিক্রমের পর ঘূর্ণিঝড়টি বর্তমানে দুর্বল এর কার্যকারিতা হারিয়েছে। এদিকে কোমেনের প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক দুর্যোগে দেশের বিভিন্ন স্থানে ৮ জনের মৃত্যু হয়েছে।

ঝড়ে সেন্টমার্টিন দ্বীপে গাছ চাপা পড়ে মোহাম্মদ ইসলাম (৫০) নামে প্রৌঢ়ের মৃত্যু হয়। পটুয়াখালীর গলাচিপা উপজেলার কল্যাণ কলস গ্রামে একই কায়দায় মারা যান নুর ইসলাম ফকির (৫২) ও ভোলার লালমোহনে মনজুরা বিবি (৫৫) নামে এক নারী। বিকেলে নেয়াখালীর হাতিয়ায় আশ্রয় কেন্দ্রে যাওয়ার পথে তানজিলা (৮ দিন) নামে এক শিশু মারা যায়।

এর আগে সকাল ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ছেত্রা নদীতে নৌকা ডুবিতে ৩ জনের মৃত্যু হয়।

তারা হলেন-অড়য়াইল ইউনিয়নের ডুবাজাইল গ্রামের ফাতেমা বেগম (৪৫), তার মেয়ে শেফালী (২) ও একই গ্রামের আবদুল কাহার (৫০)।

এছাড়া চট্টগ্রামেও ঝড়ের কবলে পড়ে একজন মারা গেছেন বলে জানা গেছে। তবে তার নাম জানা যায়নি।

বৃহস্পতিবার ভোর থেকে দিবাগত মধ্যরাত পর্যন্ত এসব প্রাণহানির খবর পাওয়া যায়।

এ ছাড়া ঘূর্ণিঝড়ের কবলে পড়ে বৃহস্পতিবার ভোলার চরফ্যাশনে ৩টি মাছধরা ট্রলার ডুবে ২৪ জেলে নিখোঁজ ও চর কুকরি মুকরিতে ১৪ জেলে নিখোঁজ হয়েছেন।

আবহাওয়া সূত্র জানিয়েছে, রাজধানীতে বাতাসের তীব্রতার গতিবেগ ছিলো ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার।

শুক্রবার ভোররাতের দিকে রাজধানীতে শুরু হয় বাতাস সঙ্গে ঝড়ো বৃষ্টি। যা এখনও চলছে। দিনভর এই আবহাওয়া বিরাজ করবে বলে জানিয়েছে আবহাওয়া সূত্র।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

কোমেনের প্রভাবে রাজধানীতে ঝড়বৃষ্টি, সারাদেশে নিহত ৮

আপডেট টাইম : ০৫:২২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫