অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরছে উপকূলবাসী

কক্সবাজার : ঘূর্ণিঝড় ‘কোমেন’ কক্সবাজার উপকূল অতিক্রম করায় বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরছে উপকূলীয় এলাকার বাসিন্দারা।

শুক্রবার ভোর থেকেই তারা ঘরে ফেরা শুরু করেছে।

কোমেনের আঘাতে জেলার টেকনাফের সাবরাং, শাহপরীর দ্বীপ ও সেন্টমার্টিনে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ত্রাণের অপেক্ষায় প্রহর গুনছেন ক্ষতিগ্রস্তরা।

তবে এখনো উপকূলীয় নিম্নাঞ্চলে জোয়ারের পানি রয়ে গেছে। শুক্রবার সকাল ১০টার দিকে জোয়ারের পানি ঢুকে ফের প্লাবিত হয়েছে উপকূলীয় বেশকিছু নিচু এলাকা। সামুদ্রিক নৌযানগুলো এখনো নিরাপদ স্থানে নোঙর করে আছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ একেএম নাজমূল হক জানান, ঘূর্ণিঝড় ‘কোমেন’ চট্টগ্রাম হয়ে সন্দ্বীপ উপকূল অতিক্রম করার পর ক্রমশ দুর্বল হয়ে পড়ছে। কক্সবাজার সমুদ্রবন্দরে দেওয়া ৭ নম্বর বিপদ সংকেত তুলে নিয়ে ৩ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

তিনি আরও জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মাছ ধরার সব ট্রলারকে নিরাপদে থাকতে বলা হয়েছে। শুক্রবার থেকে কক্সবাজারে ভারি বর্ষণ কমতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরী জানান, ঘূর্ণিঝড় কোমেনের আঘাতে কুতুবদিয়ার উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাংশের বেড়িবাঁধে ক্ষতি হয়েছে। পূর্বাংশেও ক্ষতির চিহ্ন দেখা যাচ্ছে। এগুলোর সংস্কার দ্রুত করা না হলে জোয়ারের পানি ঢুকে ফের দুর্ভোগে পড়বেন দ্বীপবাসী।

সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারি, ফৌজদারহাট, কুমিরা, বাঁশবাড়িয়া, বাড়বকুণ্ড, গুলিয়াখালি, সৈয়দপুর এলাকার লোকজনও আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরেছে। এছাড়া সন্দ্বীপ ও মিরসরাই উপজেলার প্রায় ২০ হাজার লোক আশ্রয় কেন্দ্র থেকে ফিরেছে।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরছে উপকূলবাসী

আপডেট টাইম : ০১:৫০:২২ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০১৫