পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক

বড় অঘটনের শিকার নিউজিল্যান্ড

ডেস্ক : নিউজিল্যান্ডের বিপক্ষে মাত্র আটটি ওয়ানডে জিতেছিল জিম্বাবুয়ে। সর্বশেষ ম্যাচটা জিতেছিল চার বছর আগে। মজার ব্যাপার হলো, তখনকার সময় নিউজিল্যান্ডের বেঁধে দেওয়া ৩২৯ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল জিম্বাবুয়ে। কিউইয়ের বিপক্ষে তাদের পরের জয়টাই এল আবারও তিন’শ তাড়া করে। আজ হারারেতে বিশ্বকাপ রানার্স আপদের একেবারে অনায়াসে হারাল স্বাগতিকেরা।

৩০৪ রান তাড়া করতে গিয়ে শুরু থেকে এত অনায়াসে পথ পাড়ি দিয়েছে জিম্বাবুয়ে, অঘটন লিখলেও কলমের নিবে যেন খচখচ করে। তবু অঘটন তো বটেই। গত বিশ্বকাপের ফাইনালিস্টরা র‌্যাঙ্কিংয়ের ১১ নম্বর দলের কাছে হেরেছে বলেই নয়। নিউজিল্যান্ড তাদের দীর্ঘ ওয়ানডে ইতিহাসে প্রথমে ৩০০ করেও মাত্র চারটি ম্যাচ হেরেছিল বলেও নয়। ৩ হাজার ৬৭৩টি ওয়ানডেতে ৩০০-র বেশি তাড়া করে জেতার রেকর্ডই আছে মাত্র ৫৯টি। এর মধ্যে এ বছরের সাত মাসেই সাতটি ম্যাচ দেখা গেল তিন’শ তাড়া করে জেতার। ক্রিকেটটা সত্যিই বদলাচ্ছে।

ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিতেই দুর্দান্ত এক জয় এনে দিলেন ক্রেগ আরভিন। ১০৮ বলে ১৩০ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতিয়েই ঘরে ফিরেছেন। হ্যামিল্টন মাসাকাদজার ৮৪, দ্বিতীয় উইকেটে এই দুজনের ১২০ রানের জুটি সাত উইকেটে জেতাল জিম্বাবুয়েকে।

চার বছর আগের ম্যাচটিতে রস টেলর সেঞ্চুরি করেছিলেন। করলেন আজও। ওই ম্যাচে আরও একজন কিউই ব্যাটসম্যানের ব্যাটে শতক এসেছিল। কেন উইলিয়ামসন। চিত্রনাট্য অনুসরণের দিনে আজ উইলিয়ামসন সেঞ্চুরি থেকে মাত্র তিন রান দূরে থাকতে আউট হলেন। এক দিক দিয়ে কিউইদের জন্য বাঁচোয়াই। এক ইনিংসে দুই ব্যাটসম্যান সেঞ্চুরি করার পরও দুটো ম্যাচ হারার ‘রেকর্ড’ থেকে তো বাঁচা গেল!

চার বছর আগের ম্যাচটিতে জিম্বাবুয়ের অধিনায়ক ছিলেন ব্রেন্ডন টেলর। গত বিশ্বকাপেই জিম্বাবুয়েকে বিদায় জানিয়ে জীবিকার তাগিদে যিনি চলে গেছেন কাউন্টি ক্রিকেট খেলতে। দলের সেরা ব্যাটসম্যানটিকে হারানোর পর এটাই জিম্বাবুয়ের প্রথম ওয়ানডে জয়। তবে বিশ্বকাপের পর থেকে তাদের খেলায় কিন্তু ছিল লড়াইয়ের ছাপ। পাকিস্তান সফরে গিয়ে প্রতিটি ম্যাচে লড়াই করেছে। ভারতের বিপক্ষেও গত হোম সিরিজে ছিল লড়াইয়ের প্রতিজ্ঞা। ভারতের বিপক্ষে শেষ টি-টোয়েন্টির পর আজ সিরিজের প্রথম ম্যাচ টানা দুটো আন্তর্জাতিক জয় জিম্বাবুয়েকে সিরিজ জেতার দুঃসাহস দেখাতেই পারে।

Tag :

সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো

বড় অঘটনের শিকার নিউজিল্যান্ড

আপডেট টাইম : ০৭:৪৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০১৫