অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

চাঁদাবাজীর অভিযোগে গ্রেফতারকৃত ‘আন্ডার ওয়ার্ল্ডের’ ৪ জনই চবি ছাত্রলীগের সক্রিয় কর্মী

চট্টগ্রাম: চট্টগ্রামে ‘আন্ডার ওয়ার্ল্ডের’ লোক পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে মোবাইল ফোনে চাঁদা দাবি করার অভিযোগে গ্রেফতার হওয়া ৪ জনই “চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ‘বগিভিত্তিক’ সংগঠন ‘এপিটাফ’র সক্রিয় সদস্য”।

চবি সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার নগরীর মুরাদপুর থেকে র‌্যাবের হাতে গ্রেফতার হওয়া চারজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্টি এন্ড এনভায়ারমেন্টাল সায়েন্স বিভাগের ছাত্র। তারা মাস্টার দ্যা সূর্যসেন হলের ২০২, ২১১, ২১২ নম্বর কক্ষের আবাসিক ছাত্র। এরা চসিক মেয়র আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত চবি ছাত্রলীগের ‘বগিভিত্তিক’ সংগঠন ‘এপিটাফ’ এর সক্রিয় সদস্য।

তাদেরকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বিভিন্ন কর্মসূচিতে ইতিপূর্বে দেখা গেছে। গত ২৮ এপ্রিল অনুষ্ঠিত বিতর্কিত সিটি করপোরেশন নির্বাচনে আ জ ম নাছিরের পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা গেছে এই চারজনকে।

এ প্রসঙ্গে জানতে চাইলে চবি ছাত্রলীগের সভাপতি মোঃ আলমগীর টিপু বলেন, গ্রেফতারকৃতরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত কিনা তা তার জানা নেই। বিষয়টি তিনি খতিয়ে দেখছেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধের কোন ব্যবস্থা নেয়া হবে কিনা এ ব্যাপারে জানতে চাইলে চবির প্রক্টর আজগর আলী চৌধুরী বলেন, এ বিষয়ে এখনও আমরা কোন অভিযোগ পাইনি। প্রশাসনের পক্ষ হতে আমাদেরকে কোন কিছু জানানো হয়নি। অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর মুরাদপুর হোটেল জামানের সামনে থেকে চট্টগ্রামের এক ব্যবসায়ীর কাছ থেকে ‘আন্ডার ওয়ার্ল্ডের’ সদস্য পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফরেস্টি এন্ড এনভায়ারমেন্টাল সায়েন্স বিভাগের ছাত্র পলাশ সরকার (২১), দেবাশীষ সরকার (২১), আলিউজ্জামান খান পিয়াস (২১) ও সাজ্জাদ আনাম (২০) কে গ্রেফতার করা হয়।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

চাঁদাবাজীর অভিযোগে গ্রেফতারকৃত ‘আন্ডার ওয়ার্ল্ডের’ ৪ জনই চবি ছাত্রলীগের সক্রিয় কর্মী

আপডেট টাইম : ০৩:০০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০১৫