অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

১৫৯ বাংলাদেশিও ফিরছেন না

কক্সবাজার : মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া ১৫৯ বাংলাদেশি বুধবারও ফিরছেন না। এ নিয়ে দ্বিতীয় বারের মতো স্থগিত হলো।

বুধবার মিয়ানমার থেকে তাদের ফিরিয়ে আনার কথা জানিয়েছিল বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

তবে তাদের ফিরিয়ে আনার প্রক্রিয়া স্থগিতের কারণ জানায়নি বিজিবি।

মঙ্গলবার রাত ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজারস্থ বিজিবি-১৭ এর অধিনায়ক লে. কর্নেল মো. রবিউল ইসলাম।

এর আগে গত ৩০ জুলাই মিয়ানমার থেকে তাদের দেশে ফেরত আনার কথা ছিল। কিন্তু বন্যা ও দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তা স্থগিত করা হয়। পরে ৫ আগস্ট বুধবার তাদের ফেরত আনা হবে বলে জানায় বিজিবি।

লে. কর্নেল মো. রবিউল ইসলাম আরো জানান, ‘বুধবার পতাকা বৈঠকের মাধ্যমে যে ১৫৯ জনকে ফেরত আনার কথা ছিল তা আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তী তারিখ পরে জানানো হবে।’

প্রসঙ্গত, গত ২১ মে মিয়ানমারের জলসীমা থেকে সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার হওয়া ২০৮ জন এবং ২৯ মে আরো ৭২৭ জনকে উদ্ধার করে দেশটির নৌবাহিনী। যার মধ্যে ৮ ও ১৯ জুন এবং ২২ জুলাই তিন দফায় দেশে ফেরত আনা হয় ৩৪৭ জনকে। ৪র্থ দফায় বাংলাদেশি হিসেবে সনাক্ত হওয়া আরো ১৫৯ জনকে ফেরত আনার কথা থাকলেও তা দুই দফায় স্থগিত হলো।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

১৫৯ বাংলাদেশিও ফিরছেন না

আপডেট টাইম : ০৩:০০:২১ পূর্বাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০১৫