অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

দেশে প্রথম দফা ভারতীয় ঋণের পরিমাণ বেড়ে ৮৬ কোটি ২০ লাখ ডলার

ঢাকা : রেলওয়ে, যোগাযোগ, অবকাঠামো এবং অন্যান্য খাতের প্রকল্পের জন্য বাংলাদেশকে দেয়া ১ বিলিয়ন মার্কিন ডলারের নমনীয় ঋণের (এল ও সি) পরিমাণ বাড়িয়েছে ভারত।

এরমধ্যে ২০ কোটি মার্কিন ডলার অনুদানে রূপান্তর করা হয় এবং এই অর্থের পুরোটাই বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করা হচ্ছে।

ভারতীয় হাইকমিশন আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানায়।

এতে বলা হয়, পরবর্তী আলোচনার ভিত্তিতে নয়াদিল্লী ও ঢাকা অবশিষ্ট ৮০ কোটি ডলারের ঋণ সীমা বাড়িয়ে ৮৬ কোটি ২০ লাখ ডলার করার সিদ্ধান্ত নিয়েছে।

খুলনা-মংলা ও কুলাউড়া-সাহবাজপুর রেলওয়ে লাইন প্রকল্পের ব্যয় বৃদ্ধি পাওয়ায় এই ঋণ সীমা বাড়ানো হয়েছে।

এক্সিম ব্যাংক অব ইন্ডিয়া এবং বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের ইআরডি প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছে এবং প্রথম ঋণের অবশিষ্ট ৮০ কোটি ডলার বাড়িয়ে ৮৬ কোটি ২০ লাখ ডলার করার দ্বিতীয় এ্যামেনডাটরি চুক্তিতে স্বাক্ষর করেছে।

১০০ কোটি ডলারের ঋণে ১৪টির বেশী প্রকল্প বাস্তবায়িত হবে।

২০১০ সালের ৭ আগস্ট ঢাকায় ভারতের তখনকার অর্থমন্ত্রী প্রণব মুখার্জি এবং বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের উপস্থিতিতে বাংলাদেশ ও ভারতের মধ্যে এই ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব এম মোশাররফ হোসেন ভুইয়া এবং ভারতের এক্সিম ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক রঙ্গনাথন নিজ নিজ পক্ষে এই ঋণ চুক্তিতে স্বাক্ষর করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

দেশে প্রথম দফা ভারতীয় ঋণের পরিমাণ বেড়ে ৮৬ কোটি ২০ লাখ ডলার

আপডেট টাইম : ০৩:১৪:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫