অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

কোরবানির পশু জবাই করতে হবে নির্দিষ্ট স্থানে

ঢাকা : বাংলাদেশে আসন্ন কোরবানির ঈদে শহরগুলোতে রাস্তায়-বাড়িতে যেখানে-সেখানে পশু জবাই নিরুৎসাহিত করার উদ্যোগ নিয়েছে সরকার।

দেশের সবগুলো সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এলাকায় এলাকায় নির্দিষ্ট কিছু খোলা জায়গা বেছে সেখানে কোরবানি দেওয়ার মত উপযোগী করে তুলতে ।

এব্যাপারে নির্দেশনা গেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে।

যত্রতত্র পশু কোরবানি বন্ধে তারা ঠিক কি কি করতে চাইছেন জানতে চাইলে মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক বলেন, বাংলাদেশে যে ১১টি সিটি কর্পোরেশন এবং ৩২৩টি পৌরসভা রয়েছে, সেগুলোর মেয়র এবং কাউন্সিলররা ঠিক করবেন কোথায় কোথায় কোরবানির পশু জবাই করা যাবে।

তিনি বলেন, ‘এটা স্কুলের মাঠ হতে পারে, পরিত্যক্ত কোন জায়গা হতে পারে। কোন অফিসিয়াল এরিয়ার একটা কম্পাউন্ড হতে পারে। লোকজনকে একটা নির্দিষ্ট স্থানে পশু নিয়ে সেখানে কোরবানি দিতে হবে।’

তবে আবদুল মালেক বলেন, সরকারের এই উদ্যোগ বাধ্যতামূলক কিছু নয়। কিন্তু তারা মানুষকে উদ্বুদ্ধ করছেন নির্দিষ্ট স্থানে পশু কোরবানি দিতে যাতে শহরের পরিবেশ সুন্দর থাকে, বর্জ্য অপসারণের কাজ সহজ হয়্।

তিনি জানান, এজন্যে মসজিদের ইমামদের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

কোরবানির পশু জবাই করতে হবে নির্দিষ্ট স্থানে

আপডেট টাইম : ০৬:২৭:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫