পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি Logo সাংবাদিকদের নিরাপত্তা নিয়ে ‘ঢাকা মেট্রোপলিটন প্রেস ক্লাব’-এর গভীর উদ্বেগ; বিশেষ সুরক্ষা আইনের দাবি Logo গোপালগঞ্জে আইজিপি, এসআরবি ও বিজিবি মহাপরিচালক Logo বৈদ্যুতিক মিটার বিস্ফোরিত হয়ে বসতবাড়িতে আগুন, ক্ষতি অন্তত ১০ লাখ টাকা Logo আয়ুর্বেদিক শিল্প সমিতির (বামা) নেতার বিরুদ্ধে সদস্যপদ দেয়া ও অনুষ্ঠানের নামে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ Logo পাটগ্রাম শহরে অটোর দাপট, যানজটে নাকাল নগরবাসী Logo ট্রেনের ইঞ্জিন বিকল, চার ঘণ্টা ভোগান্তিতে ছয় শতাধিক যাত্রী Logo ১৯ নভেম্বর লালমনিরহাটে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, ‘আলোকিত লালমনিরহাট’ কর্মসূচি পরিদর্শন করবেন Logo পাটগ্রামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ Logo ৭ নভেম্বর: বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক অবিস্মরণীয় দিন

মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে অংশ নিয়েছেন খালেদা জিয়া

ঢাকা : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শ্বশুর নৌবাহিনীর সাবেক প্রধান রিয়ার এডমিরাল মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

বৃহস্পতিবার বাদ এশা ধানম-ির মাহবুব ভবনে তার ৩১তম মৃত্যুবার্ষিকীর মিলাদ মাহফিল হয়। মিলাদ শেষে তার আত্মার শান্তি কামনা করে মোনাজাতে অংশ নেন খালেদা জিয়া।

এ সময় বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুরি সৈয়দা ইকবাল মান্দ বানু, তার বড় মেয়ে শাহিনা জামান বিন্দুসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

মোনাজাত পরিচালনা করেন ধানম-ি ৭নং রোডের মসজিদের ইমাম লোকমান হাজারী। সুপ্রীম কোর্টের প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক, বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল (অব) আ স ম হান্নান শাহ, ড. আব্দুল মঈন খান, শাহ্ মোয়াজ্জেম হোসেন, এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, চৌধুরী কামাল ইবনে ইউসুফ, সেলিমা রহমানসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উক্ত মোনাজাতে উপস্থিত ছিলেন। এছাড়া ২০ দলীয় জোট নেতাদের মধ্যে কর্নেল (অব) অলি আহমেদও মিলাদে অংশ নেন। মিলাদে অংশ নেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম।

মিলাদ মাহফিলে ইসলামের নানা দিক নিয়ে আলোচনা করেন ইসলামী চিন্তাবিদ শাহ্ ওয়ালী উল্লাহ ও জয়নাল আবেদিন আজাদ। মিলাদের পর খালেদা জিয়া প্রয়াত মাহবুব আলী খানের পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান। এছাড়াও মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে নানা সংগঠন। এর মধ্যে মাহবুব আলী খানের স্ত্রী ইকবাল মান্দ বানুর বেসরকারি সংগঠন ‘সুরভী’ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির মাধ্যমে প্রয়াত নৌ প্রধানের প্রতি শ্রদ্ধা জানানো হয়। বগুড়ায় তারেক রহমানের শ্বশুরের মৃত্যুবার্ষিকী পালনে স্থানীয় বিএনপি দোয়া মাহফিলের কর্মসূচি পালন করে। সিলেটে মরহুমের গ্রামের বাড়ি বিরামহীমপুর গ্রামে দিনব্যাপী কোরআন খানি ও মাদ্রাসার এতিমদের উন্নতমানের খাবার পরিবেশন করে মাহবুব আলী স্মৃতি সংসদ।

সিলেটে হযরত শাহ জালাল (র.) ও হযরত শাহ পরান (রহ.) মাজারে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বর্তমানে স্ত্রী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে নিয়ে লন্ডনে অবস্থান করছেন। সেখানে মরহুমের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ১৯৮৪ সালে ৬ আগস্ট সাবেক নৌ প্রধান মারা যান। মৃত্যুকালে তিনি স্ত্রী ইকবাল বান্দবানু, দুই মেয়ে শাহিনা খান জামান ও জোবাইদা রহমানকে রেখে যান।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে ক্যাশলেস ব্যাংকিং ও বাংলা কিউআর সেবা সম্প্রসারণে এনসিসি ব্যাংকের সচেতনতামূলক কর্মসূচি

মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকীতে অংশ নিয়েছেন খালেদা জিয়া

আপডেট টাইম : ০২:২৩:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০১৫