পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

একজন মেয়ে ১০ জন ছেলের সমান: অমিতাভ

ডেস্ক : জাতিসংঘে কন্যা সন্তানদের প্রতিনিধি হলেন বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন। আজ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের মাধ্যমে বিগ বি তার সমস্ত ভক্তদের ‘ডটারস উইকে’র শুভেচ্ছা জানিয়ে বলেছেন, একটি পরিবারের গর্ব সেই পরিবারের কন্যা সন্তান। তিনি মনে করেন, যেকোনো বাবা-মায়ের কাছে তার কন্যা সন্তান হওয়া উচিৎ তাদের অনুপ্রেরণা।

৭২ বছর বয়সি বলিউড তারকার একটি মেয়ে ও দুটি নাতনি আছে। তার মেয়ে শ্বেতা এবং নাতনি নভ্য নাভেলি ও আরাধ্যাকে নিয়ে তিনি গর্বিত, টুইটারের মাধ্যমে একথা জানিয়েছেন বিগ বি।

কন্যা সন্তান প্রসঙ্গে টুইটারে তার অনুভূতি জানাতে গিয়ে বিগ বি বলেন, একজন মেয়েকে অনেক সময়ই ‘বেটা’ বলে ডাকা যায়। কিন্তু কখনোই একজন ‘বেটা’কে ‘বেটি’ বলে ডাকা যায়না। তিনি মনে করেন বর্তমান যুগে মেয়ে মানে চিন্তা নয়। একটি মেয়ে দশজন ছেলের সমান। তাই টুইটারে সকলকে ‘ডটারস উইকে’র শুভেচ্ছা জানিয়ে তিনি প্রত্যেক বাবা-মা যাদের কন্যা সন্তান আছে, তাদের গর্বিত হতে বলেছেন।

মাস খানেক আগেই বাবা-মেয়ের সম্পর্কের রসায়ন নিয়ে তৈরি হয়েছিল বিগ বি আর দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পিকু’। সেখানেই দেখা গিয়েছিল একজন মেয়ে কীভাবে সামলান তার বাবাকে।

এ প্রসঙ্গেই অমিতাভের বক্তব্য, হতে পারে আমাদের মেয়েরা ক্ষণিকের জন্য আমাদের হাত ধরে, কিন্তু হৃদয়ে থেকে যায় সারা জীবনের জন্য। তার কাছে মেয়ে হলো ভগবানের পাঠানো দূত।

অভিনেত্রী জয়া বচ্চনকে বিয়ে করেছেন বিগ বি। তাদের দুটি সন্তান অভিষেক এবং শ্বেতা। অভিষেক বিয়ে করেছেন প্রাক্তন বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চনকে।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

একজন মেয়ে ১০ জন ছেলের সমান: অমিতাভ

আপডেট টাইম : ০২:৪৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫