অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

হিজবুত তাহরিরের শাখা সংগঠক গ্রেফতার

চট্টগ্রাম : নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের বিশ্ববিদ্যালয় শাখা সংগঠক সোহান ইয়াসির ইকবালকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার রাত সাড়ে ৯ টার দিকে নগরীর দেব পাহাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

সোহান চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার এএসএম ইকবালের ছেলে। বর্তমানে তারা নগরীর দেবপাহাড় এলাকায় থাকে।

নগর পুলিশ অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) দেবদাস ভট্টাচার্য গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোহান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছে। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং চুয়েট শাখার হিজবুত তাহরিরের সংগঠক হিসেবে কাজ করে। গোপন সংবাদের মাধ্যমে খবর পেয়ে রাত সাড়ে ৯ টার দিকে নগরীর দেবপাহাড়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তাদের পুরো পরিবারই নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিজবুত তাহরিরের আদর্শে বিশ্বাসী।

তিনি আরও জানান, ২০১০ সালেও সোহান গ্রেফতার হয়েছিল। পরে জামিনে বের হয়ে আসে। সোহানের আরেক জমজ ভাই সাফাইয়াত ইয়াসির ইকবাল জেলে রয়েছেন।

পুলিশি অভিযানকালে তার বাসা থেকে ল্যাপটপ, লিফলেট চাপানোর প্রিন্টারসহ বেশ কিছু কাগজপত্র উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি (সোহান ইয়াসির ইকবাল) পুলিশকে জানান, দুই শাখা মিলে তাদের শতাধিক কর্মী রয়েছে। তার মা-বাবাসহ পুরো পরিবার হিজবুত তাহরিরের আদর্শে বিশ্বাসী।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

হিজবুত তাহরিরের শাখা সংগঠক গ্রেফতার

আপডেট টাইম : ০৩:১৩:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫