অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

গর্ভে শিশু গুলিবিদ্ধ: আরও ২ আসামি গ্রেফতার

, মাগুরা : মাগুরায় যুবলীগের দুই পক্ষের সংঘর্ষে মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধ ও একজন নিহতের ঘটনায় মামলার আরও দুই আসামিকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরা হলেন (আসামি) ফরিদ হোসেন (৪০) ও মিল্টন হোসেন (২৫)।

গতকাল রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাগুরা-সদর উপজেলার আলমখালী বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন আলোচিত এ মামলার তদন্ত কর্মকর্তা জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. ইমাউল হক। তিনি জানান, রাত সাড়ে ৯ টার দিকে ঢাকাগামী সুমন পরিবহণের একটি বাস থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

‘এ দুই আসামি চুয়াডাঙ্গা থেকে ঢাকা যাচ্ছিল। এজাহারভূক্ত ছয় নম্বর আসামি ফরিদ এবং ১২ নম্বর আসামি মিল্টন দোয়ারপাড় এলাকার বাসিন্দা। এ নিয়ে এ মামলার (মাতৃগর্ভে শিশু গুলিবিদ্ধের) ১৬ আসামির মধ্যে আটজন আটক হয়েছে।’

এ দিকে দুপুরে মাগুরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম প্রথম আদালত এ মামলার প্রধান আসামি জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন সেনের সাত দিনের হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেছে।

আধিপত্য বিস্তার নিয়ে গত ২৩ জুলাই বিকেলে মাগুরা শহরের দোয়ারপাড়ায় যুবলীগকর্মী কামরুল ভূঁইয়ার সঙ্গে যুবলীগকর্মী মহম্মদ আলী ও আজিবের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এ সময় কামরুলের বড় ভাই বাচ্চু ভূঁইয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী নাজমা বেগম (৩০) ও চাচা মোমিন ভূঁইয়া গুলিবিদ্ধ হন।

ওই রাতেই মাগুরায় অস্ত্রোপচারের মাধ্যমে নাজমার গুলিবিদ্ধ শিশুটি ভূমিষ্ঠ হয়। পরদিন রাতে মাগুরা সদর হাসপাতালে মোমিন ভূঁইয়া মারা যান। দুদিন পর গুলিবিদ্ধ শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে নাজমাকেও ঢাকা মেডিকেলে পাঠানো হয়। নাজমা ও তাঁর শিশু এখন সেখানেই চিকিৎসাধীন আছে।

এ ঘটনায় মামলার পর জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন সেন, যুবলীগকর্মী সাগর হোসেন ও বাপ্পী বিশ্বাসকে গ্রেপ্তার করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

গর্ভে শিশু গুলিবিদ্ধ: আরও ২ আসামি গ্রেফতার

আপডেট টাইম : ০৩:২২:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০১৫