অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

জুলিয়ান অসাঞ্জের ব্যাপারে আলোচনায় রাজী একুয়েডর

ডেস্ক : উইকিলীকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অসাঞ্জের বিষয়ে সুইডেনের সঙ্গে আলোচনায় বসতে রাজী হয়েছে একুয়েডর।

জুলিয়ান অসাঞ্জ লন্ডন একুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয় নিয়ে গত তিন বছর ধরে সেখানেই বসবাস করছেন।

যৌন অপরাধের মামলায় বিচারের মুখোমুখি করার জন্য সুইডেন জুলিয়ান অসাঞ্জকে তাদের দেশে নিয়ে যেতে চাইছে।

জুলিয়ান অসাঞ্জ তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন।

সুইডেন তাঁকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতে পারে বলে আশংকা প্রকাশ করেছেন জুলিয়ান অসাঞ্জ। উইকিলীসক ওয়েবসাইটে যুক্তরাষ্ট্রের বহু অতিগোপনীয় সামরিক ও সরকারি নথি ফাঁস করে দেয়ার পর যুক্তরাষ্ট্রের রোষের মুখে পড়েন তিনি।

সুইডেনের বিচার দফতরের একজন কর্মকর্তা জানিয়েছেন, একুয়েডরের সঙ্গে যদি একটা সমঝোতায় পৌঁছানো যায় তাহলে জুলিয়ান অসাঞ্জকে নিয়ে দুদেশের মধ্যে অচলাবস্থার একটা সুরাহা হবে।

জুলিয়ান অসাঞ্জের বিরুদ্ধে যে চারটি যৌন অপরাধের অভিযোগ আনা হয়েছে তার তিনটির মেয়াদ আগামী কয়েকদিনের মধ্যেই সুইডেনের আইন অনুযায়ী তামাদি হয়ে যাবে।

সূত্র: বিবিসি

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

জুলিয়ান অসাঞ্জের ব্যাপারে আলোচনায় রাজী একুয়েডর

আপডেট টাইম : ০৬:০০:৩৯ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০১৫