অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

দুদকের ফাঁদে মুফতি ইজাহার

চট্টগ্রাম : আয় বহির্ভূত সম্পদের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় হেফাজত নেতা মুফতি ইজাহারুল ইসলামকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত।

এসময় মামলার দুই সাক্ষী দুদকের নোটিশ জারিকারক এএসআই মিজানুর রহমান ও এএসআই লিয়াকত আলীর সাক্ষ্য গ্রহন করেন আদালত। বুধবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মীর রহুল আমিনের আদালত শ্যোন অ্যারেস্ট দেখানোর এই আবেদন মঞ্জুর করেন। এর আগে ১০ আগস্ট এ আবেদন করেন রাষ্ট্রপক্ষের কৌসুলী ও সংশ্লিষ্ট আদালতের পিপি অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন চৌধুরী।

২০১৩ সালের ৪ জুলাই মুফতি ইজাহারকে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অভিযোগ থাকায় বিবরণী দাখিল করতে নোটিস ইস্যু করে দুদক।কিন্তু তিনি নোটিস গ্রহণ না করায় ৭জুলাই দুদক কর্মকর্তারা লালখান বাজারে ইজাহারের প্রতিষ্ঠিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসায় নোটিসটি টাঙিয়ে দেয়ার পরও কোন জবাব না দেয়ায় একই বছরের ১৭ সেপ্টেম্বর নগরীর খুলশী থানায় দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪ এর ২৬ (২) ধারায় মামলা করেন দুদক চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক সিরাজুল হক।

উল্লেখ্য, ২০১৩ সালের ৭ অক্টোবর সকাল ১১টার দিকে নগরীর লালখান বাজার এলাকায় মুফতি ইজাহারুল ইসলাম পরিচালিত জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্রাবাসের একটি কক্ষে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।

এতে পাঁচজন ছাত্র আহত হয়।পরে চিকিৎসাধীন অবস্থায় তিন ছাত্র মারা যায়।এরপর থেকে প্রায় দু’বছর পলাতক মুফতি ইজাহারকে চলতি বছরের ৭ আগস্ট লালখান বাজারে তার মাদ্রাসা থেকে আটক করা হয়।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

দুদকের ফাঁদে মুফতি ইজাহার

আপডেট টাইম : ০২:১৬:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫