অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ব্লগার হত্যা গ্রহণযোগ্য নয়: জাতিসংঘ

ঢাকা: ব্লগার নিলাদ্রী চ্যাটার্জি নিলয় হত্যার নিন্দা জানিয়ে ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি বার্ট য়াটকিনস বলেছেন, অনলাইন এ্যাক্টিভিস্ট হত্যা সম্পূর্ণ ‘অগ্রহণযোগ্য।’

নিলয়কে রাজধানীতে গত শুক্রবার তার বাসায় কুপিয়ে হত্যা করা হয়। দেশে চলতি বছর এটি এ ধরনের চতুর্থ হত্যাকা-।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের রেজুলেশন ১২৬৭ ও ১৩৭৩ বিষয়ক এক কর্মশালায় ওয়াটকিনস বলেন, ‘সকলেরই তাদের মতামত প্রকাশের অধিকার রয়েছে। যদি কেউ আইন লংঘন করে, যে কেউ বিচার চাইতে পারেন, তবে হত্যা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

নিরাপত্তা পরিষদের রেজুলেশনে বৈশ্বিক সন্ত্রাস মোকাবেলায় অবরোধ, সন্ত্রাসী হুমকি সম্পর্ক জনগণকে আরো সতর্ক করা এবং সন্ত্রাস, মোকাবেলায় পর্যাপ্ত উপায়-উপকরণের বিষয় রয়েছে।

দু’দিনব্যাপী এ কর্মশালায় পররাষ্ট্র সচিব শহিদুল হক বক্তব্য রাখেন। সরকারি কর্মকর্তা, বেসরকারি খাত ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা এতে অংশ নেন।

জাতিসংঘ সমন্বয়ক বলেন, বাংলাদেশে শান্তি বিরাজমান রয়েছে। এখনো কোন সন্ত্রাসবাদী সমস্যা নেই। তবে এই কর্মশালা সন্ত্রাসীদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণের ব্যাপারে সজাগ করে তুলবে।

‘অপরাধ এবং সন্ত্রাসবাদ অনেক ক্ষেত্রে হাতে হাত রেখে চলে’ উল্লেখ করে তিনি বৈশ্বিক শান্তি ও নিরাপত্তা ধরে রাখতে সন্ত্রাসবাদ ইস্যুতে আরো সজাগ থাকার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।

সম্প্রতি দেশে ব্লগার ও অনলাইন এ্যাক্টিভিস্টদের হত্যার ঘটনা উল্লেখ করে তিনি বলেন, একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে জনগণের মুক্তচিন্তা ও মুক্ত মতামত প্রকাশের অধিকার রয়েছে।

এর আগে জাতিসংঘ এ ধরনের সকল হত্যার নিন্দা জানিয়েছে এবং দ্রুত তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন।

অনুষ্ঠানে পররাষ্ট্র সচিব বলেন, বৈশ্বিক সন্ত্রাসী হুমকি এবং সন্ত্রাস মোকাবেলায় পর্যাপ্ত উপায় উপকরণ সম্পর্কে জনগণকে সজাগ করে তুলতে এ কর্মশালার আয়োজন করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ব্লগার হত্যা গ্রহণযোগ্য নয়: জাতিসংঘ

আপডেট টাইম : ০২:২৬:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০১৫