অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

নিউইয়র্কে মির্জা ফখরুলের চিকিৎসা শুরু

ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে চিকিৎসা নিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার কর্নেল হাসপাতালে তার শারীরিক চেকআপ শুরু হয়েছে। নিউইয়র্কে অবস্থানরত বিএনপির ভাইস চেয়ারম্যান ও ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকা মির্জা ফখরুলের সার্বিক তত্ত্বাবধান করছেন।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বর্তমানে নিউইয়র্কের লাগোয়ার্ডিয়া এয়ারপোর্ট সংলগ্ন একটি হোটেলে অবস্থান করছেন। দু’একদিনের মধ্যে তিনি যুক্তরাষ্ট্র বিএনপির একজন নেতার বাসায় উঠতে পারেন। ওই নেতাই শুক্রবার মির্জা ফখরুলকে হাসপাতালে নিয়ে যান।

এর আগে মঙ্গলবার সিঙ্গাপুর এয়ার লাইন্সের একটি ফ্লাইটে তিনি নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে পৌঁছান। হুইল চেয়ারে চড়ে সহধর্মিনী রাহাত মির্জার সঙ্গে বিমানবন্দরের অভ্যর্থনা লাউঞ্জে যান মিজা ফখরুল ইসলাম আলমগীর।

যুক্তরাষ্ট্র যাওয়ার আগে গত ২৭ জুলাই চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যান বিএনপির এই নেতা। সেখানে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটাল এবং ইকোনো হসপিটালের তিন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

নিউইয়র্কে মির্জা ফখরুলের চিকিৎসা শুরু

আপডেট টাইম : ০৩:১৭:২৪ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০১৫