পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

‘গণতন্ত্রের মানে সবাই একবার করে ক্ষমতায় আসা নয়’

ঢাকা : প্রধানমন্ত্রীর ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন, গণতন্ত্রের মানে এই না যে সবাই একবার একবার করে ক্ষমতায় আসবে কিংবা সংসদে সমান সংখ্যক আসন পাবে।

শনিবার রাতে নিজের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেইজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এসব কথা বলেন।

জয় তার স্ট্যাটাসে উল্লেখ করেন, ‘‘হত্যা আর স্বজন হারানোর বেদনা আমার পরিবারের চেয়ে ভালো কেউ জানে না। ওরা শুধু একজনকেই হত্যা করেনি। এমনকি খুনিরা আমার মামীদের, যাদের মধ্যে একজন ছিলেন সন্তানসম্ভবা, এবং শিশুদেরও রেহাই দেয়নি। ঠাণ্ডা মাথায় তারা আমার ১০ বছর বয়সী রাসেল মামাকেও হত্যা করেছিল। এরা ছিলো দানব।

এই যখন অবস্থা, সেখানে ওইদিনের পত্রিকার দিকে তাকালে দেখবেন, কিছু লোক খুনিদের প্রশংসা পর্যন্ত করেছিল। নির্বাচনে আমার নানা’কে হারাতে না পেরে তাকে স্বৈরাচার বলে দাবি করেছিল তখনকার বিরোধীরা। এখন আমাদের সুশীল সমাজের কারো কারো কাছ থেকে বারবার একই কথা শোনা যাচ্ছে। গণতন্ত্রের মানে এই না যে সবাই একবার একবার করে ক্ষমতায় আসবে কিংবা সংসদে সমান সংখ্যক আসন পাবে। গণতান্ত্রিকভাবে জয়ী হতে হলে আপনাকে নির্বাচনে অংশ নিতে হবে এবং জনগণের ভোট পেতে হবে। এই বিষয়টা সুশীল সমাজের কেউ কেউ ১৯৭৫ সালে পাত্তা দেয়নি। এবং এখনও সুশীল সমাজের কেউ কেউ বিষয়টা পাত্তা দিতে চায় না।

এই ধরনের চিন্তাভাবনার পরিণতি কী হয় তা ইতিহাস দেখিয়েছে। মালয়েশিয়া ও সিঙ্গাপুর যেখানে অর্থনৈতিকভাবে উন্নতি করেছে, সেখানে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর বাংলাদেশ ধুঁকেছে। তার কন্যা শেখ হাসিনা ক্ষমতায় আসার আগ পর্যন্ত আমাদের দেশ দ্রুত উন্নতির পথে যেতে পারেনি। মাত্র ছয় বছরে আমরা মধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছি। ১৫ অগাস্টের হত্যাকাণ্ড না হলে আজ বাংলাদেশ উন্নত অর্থনীতির দেশ হতো।

জয় বাংলা

জয় বঙ্গবন্ধু।

Tag :
জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

‘গণতন্ত্রের মানে সবাই একবার করে ক্ষমতায় আসা নয়’

আপডেট টাইম : ০৪:০৮:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০১৫