অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ

শুরু হচ্ছে নিজামীর আপিল শুনানি, শেষ হতে পারে সেপ্টেম্বরেই

ঢাকা: একাত্তরে মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর করা আপিল শুনানির জন্য মঙ্গলবার দিন ধার্য করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চে মামলাটি শুনানির জন্য মঙ্গলবারের কার্যতালিকায় ১০ নম্বরে রয়েছে। এ বেঞ্চের অপর সদস্যরা হলেন বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

নিজামীর আইনজীবী প্যানেলের সদস্য শিশির মনির শীর্ষ নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গত বছরের ২৩ নভেম্বর নিজামীর পক্ষে তার আইনজীবী সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল দায়ের করেন।

নিজামীর আপিলে ১৬৮টি যুক্তি তুলে ধরা হয়েছে। ১২১ পৃষ্ঠার মূল আপিলের সঙ্গে ছয় হাজার ২৫২ পৃষ্ঠার নথিপত্র দাখিল করা হয়েছে। আপিলে নিজামীর দণ্ড বাতিল চেয়ে খালাসের আরজি জানানো হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আশা করছেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যেভাবে মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর শুনানি গ্রহণ করছেন; সেই গতি অব্যাহত থাকলে সেপ্টেম্বরেই নিজামীর আপিল শুনানি শেষ হবে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে গত ২৯ অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ নিজামীকে মৃত্যুদণ্ডাদেশ দেন। তাঁর বিরুদ্ধে গঠন করা ১৬টি অভিযোগের মধ্যে আটটি প্রমাণ করতে পেরেছে রাষ্ট্রপক্ষ। এর মধ্যে ২, ৪, ৬ ও ১৬ নম্বর অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে মৃত্যুদণ্ডাদেশ দেওয়া হয়। এই অভিযোগগুলোর মধ্যে ছিল হত্যা, ধর্ষণ, নিপীড়ন ও বিতাড়নের মতো মানবতাবিরোধী অপরাধের ষড়যন্ত্র ও বুদ্ধিজীবীদের নিশ্চিহ্ন করার জন্য চালানো হত্যাকাণ্ড। বাকি আটটি অভিযোগ প্রমাণিত না হওয়ায় সেগুলো থেকে তাঁকে খালাস দেওয়া হয়।

Tag :

মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে

শুরু হচ্ছে নিজামীর আপিল শুনানি, শেষ হতে পারে সেপ্টেম্বরেই

আপডেট টাইম : ০৩:২০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০১৫