পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল Logo এনসিপি নেতাদের মানুষ ঝেঁটিয়ে বিদায় করছে না, এটাই তাদের সৌভাগ্য: রাশেদ খাঁন Logo ঢাকায় প্রেমিকাকে ৪ দিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভিযোগ Logo আরেকজনের ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিতে এসে বড় বিপদে যুবক Logo সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

কিবরিয়া হত্যার চার্জ গঠনের তারিখ আবারো পেছালো

সিলেট : সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলার চার্জ গঠনের তারিখ আবারও পেছানো হয়েছে। এ নিয়ে ৭ম বারের মত পেছানো হলো চার্জ গঠন। আদালত আগামী ২৫ আগস্ট চার্জ গঠনের নতুন তারিখ নির্ধারণ করেছেন।

আদালত সূত্র জানায়, আজ মঙ্গলবার ছিল এ মামলার চার্জ গঠনের জন্য ধার্য তারিখ ছিল। কিন্তু সিলেট সিটি কর্পোরেশনের সাময়িক বরখাস্তকৃত মেয়র আরিফুল হক চৌধুরীকে আদালতে হাজির না করায় সিলেট বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মকবুল আহসান মামলার চার্জ গঠনের নতুন তারিখ নির্ধারণ করেন। পাশপাশি ওই তারিখে আরিফুল হক চৌধুরীকে আদালতে হাজির করার জন্য কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

সূত্র জানায়, চার্জ গঠনের জন্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ১৩ জন আসামী আদালতে হাজির ছিলেন।

এর আগে গত ২১ জুন , ৬ ,১৪, ২৩ জুলাই ,৩ ও ১০ আগস্ট এ মামলার চার্জ গঠনের তারিখ ছিল। কিন্তু, সকল আসামীকে আদালতে হাজির না করায় চার্জ গঠনের তারিখ পেছানো হয়।

২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজারে জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়াসহ ৫ জন নিহত হন। এ ঘটনায় হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের তৎকালীন সাংগঠনিক সম্পাদক ও বর্তমান সাধারণ সম্পাদক সংসদ সদস্য আবদুল মজিদ খান বাদি হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা করেন।

Tag :

বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ

কিবরিয়া হত্যার চার্জ গঠনের তারিখ আবারো পেছালো

আপডেট টাইম : ০২:০১:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০১৫