পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

শুভ্রা মুখোপাধ্যায়’র প্রয়াণে শোক প্রকাশ করেছেন খালেদা জিয়া

ঢাকা: ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের স্ত্রী শুভ্রা মুখোপাধ্যায়’র প্রয়াণে শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।

আজ মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক শোকবাণীতে বেগম খালেদা জিয়া শুভ্রা মুখোপাধ্যায়’র প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন। শোক বার্তায় স্বাক্ষর করেন বিএনপির মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন।

খালেদা জিয়া বলেন, শুভ্রা মুখোপাধ্যায় এর প্রয়াণে ভারতের জনগণের মতো তিনিও শোকাভিভূত। বাংলাদেশের নড়াইল জেলার কন্যা শুভ্রা মুখোপাধ্যায় ভারতের কিংবদন্তীতুল্য রাজনীতিক ও রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এর স্ত্রীর পরিচয়ের বাইরেও তিনি একজন চিত্র শিল্পী ও সুলেখিকা হিসেবেও ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। তাঁর লেখা দু’টি বই ‘চোখের আলোয়’ এবং ‘চেনা অচেনায় চিন’ পাঠক প্রিয়তা পেয়েছিল।

আমরা অনেকেই জানি, শুভ্রা মুখোপাধ্যায় জীবদ্দশায় একজন প্রতিথযশা আবৃত্তিকারও ছিলেন। রবীন্দ্র সংগীতেও তাঁর পারদর্শিতার কথা সুবিদিত। এই শোকের মুহূর্তে ভারতের জনগণের সঙ্গে আমরাও একাত্মতা প্রকাশ করছি।

শোক বার্তায় ‘খালেদা জিয়া ভারতের রাষ্ট্রপতি, তাঁর পরিবার, শুভানুধ্যায়ী ও ভারতীয় জনগণের প্রতি ব্যক্তিগত ও দলের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানান এবং প্রয়াত শুভ্রা মুখোপাধ্যায়ের আত্মার শান্তি কামনা করেন।’

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

শুভ্রা মুখোপাধ্যায়’র প্রয়াণে শোক প্রকাশ করেছেন খালেদা জিয়া

আপডেট টাইম : ০৩:০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০১৫