অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন

ভাষা সৈনিক ওয়াজ উদ্দিন মাষ্টার আর নেই

মানিকগঞ্জ : চলে গেলেন মানিকগঞ্জের একমাত্র ভাষা সৈনিক ওয়াজ উদ্দিন মাষ্টার।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে মানিকগঞ্জের ঘিওর উপজেলার পয়লা গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে—রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৬ বছর।

নবম শ্রেণির ছাত্রবস্থায় রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ১৯৪৯ সালে মিছিল করার অপরাধে জেল খেটেছিলেন এই ভাষা সৈনিক। ধারণা করা হয় ভাষা আন্দোলনে এত আগে কারো জেলে যাওয়া এটাই প্রথম।

বার্ধক্যজনিত কারণে ওয়াজ উদ্দিন মাষ্টার দীর্ঘ দিন ধরে বাক রুদ্ধ ছিলেন। স্ত্রী, সাত ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন তিনি। তার মৃত্যুতে সমাজের নানা শ্রেণি পেশার মানুষ গভীর শোক জানিয়েছেন। শুক্রবার বাদ জুম্মা নিজ বাড়িতে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ

ভাষা সৈনিক ওয়াজ উদ্দিন মাষ্টার আর নেই

আপডেট টাইম : ০২:৪৮:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫