পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

ওলামা লীগ সভাপতি ইলিয়াস বিন হেলালিকে কুপিয়েছে দুর্বৃত্তরা

ঢাকা:-রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের সভাপতি ইলিয়াস বিন হেলালিকে কুপিয়ে জখম করছে দুর্বৃত্তরা।আজ শুক্রবার জুম্মার নামাজের পর এই হামলার ঘটনা ঘটে। আহত অবস্থায় ইলিয়াসকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এক হামলাকারীকে আটক করেছে।
পল্টন থানার ওসি মোরশেদ আলম জানান, ইলিয়াস বায়তুল মোকাররম মসজিদে জুম্মার নামাজ আদায় করেন। নামাজ শেষে দক্ষিণ গেট দিয়ে বের হওয়ার সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পালিয়ে যায়।
২১ আগস্ট গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়সহ আশেপাশের এলাকায় বিপুল সংখ্যক র‌্যাব মোতায়েন ছিল। এতো কঠোর নিরাপত্তার মধ্যেও ওলামা লীগ নেতার ওপর হামলার ঘটনাকে অভ্যন্তরীণ কোন্দলের জের হিসেবে দেখছে গোয়েন্দা সংস্থা। তবে অন্য কোনো রাজনৈতিক সংগঠন এই হামলার সঙ্গে জড়িত কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

ওলামা লীগ সভাপতি ইলিয়াস বিন হেলালিকে কুপিয়েছে দুর্বৃত্তরা

আপডেট টাইম : ০৬:৪৫:১১ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০১৫