অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

নিখোঁজ শ্রমিক নেতা উদ্ধার: ধর্মঘট প্রত্যাহার

চট্টগ্রাম : নিখোঁজের দুইদিন পর চট্টগ্রাম মহানগরী হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলামকে উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার রাত ৮টায় মিরসরাই উপজেলার বারৈয়ারহাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

পরিবহন শ্রমিক নুরুল ইসলামের খোঁজ পাওয়ায় আগামী ২৬ ও ২৭ আগস্ট আহুত পরিবহন ধর্মঘট প্রত্যাহার করেছে পরিবহন শ্রমিক মালিক নেতারা।

পূর্বাঞ্চলীয় সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সভাপতি মৃণাল চৌধুরী বলেন, ‘ফেনির লাল পুল এলাকা থেকে অপহরণকারীরা নুরুল ইসলামকে মিরসরাই বারৈয়ারহাটে দিয়ে যায়। সে বারৈয়ারহাট থেকে ফোনে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বিষয়টি পুলিশকে জানানো হয়। পুলিশ বারৈয়ারহাট থেকে তাকে উদ্ধার করে। নুরুল ইসলামের সন্ধান পাওয়ায় ২৬ ও ২৭ আগস্টের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ‘

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম লিয়াকত আলী জানান, বারৈয়ারহাট বাজার থেকে শ্রমিকনেতা নুরুল ইসলামকে উদ্ধার করা হয়েছে।

উল্লেখ্য, নুরুল ইসলামকে গত বুধবার রাত ১০টার দিকে অস্ত্রধারীরা ‘অপহরণ’ করে নিয়ে যায় বলে অভিযোগ করে পরিবহন শ্রমিক মালিক নেতারা।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

নিখোঁজ শ্রমিক নেতা উদ্ধার: ধর্মঘট প্রত্যাহার

আপডেট টাইম : ০২:১৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০১৫