অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই Logo মিরপুর বিআরটিএ’তে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ০৫ দালালকে কারাদণ্ড দেওয়া হয়েছে Logo সৌন্দর্য, ব্যক্তিত্ব আর মাধুর্যের অনন্য নাম—মারিয়ম ইকো Logo বাউফলে সাংবাদিক এনাকে সংবাদ প্রকাশে বাধা ও মিথ্যা চাঁদাবাজির মামলার অভিযোগ Logo কায়েতপাড়া ভিটা-মাটি ও ফসলি জমি রক্ষার দাবিতে ১০ গ্রামের বিক্ষোভ, কোম্পানি ও প্রভাবশালী চক্রের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ পত্র দেওয়ার সিদ্ধান্ত। Logo পাটগ্রামে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo সম্পত্তি লিখে দিলেও ভোগদখল থাকবে বাবা-মায়ের: আইনমন্ত্রী Logo আজ থেকে আর কোনো কথা বলব না, চুপ থাকব: নাসীরুদ্দীন Logo আগে যারা ঘুষ খেত, তারাই এখন বড় জুলাই আন্দোলনকারী সেজেছে: মির্জা ফখরুল

ফেনীতে অপহরণের ৩ ঘন্টার পর শিশু উদ্ধার

ফেনী: সদর উপজেলার শর্শদী দারুল উলম মাদরাসার ১ম শ্রেনীর ছাত্র আবদুল্লাহ আল মোক্তাদিরকে (৬) অপহরণের ৩ ঘন্টার পর উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ফাজিলপুর সাউথ ইস্ট কলেজ সংলগ্ন একটি চায়ের দোকান থেকে তাকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শর্শদী ইউনিয়নের দারুল উলুম মাদরাসা মাদরাসা ছুটি শেষে বাড়ী ফিরছিলো আবদুল্লাহ আল মোক্তাদির। এসময় একই এলাকার জালাল আহাম্মদ রনি, সিএনজি চালক আকাশ ও মোমিন ওই শিশুকে বাড়ী পৌঁছে দেয়ার কথা বলে সিএনজিতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

শিশুটি বাড়ী না ফেরায় অভিভাবকরা বিষয়টি ফেনী মডেল থানাকে অবহিত করে।এক পযায়ে পুলিশী তৎপরতা দেখে অপহরণকারীরা ছেলেটিকে ঢাকা-চট্টগ্রাম মহা সডকের ফাজিলপুর রাস্তার মাথায় একটি চা দোকানে রেখে পালিয়ে যায়।

পুলিশ ওই স্থান থেকে তাকে উদ্ধার করে। উদ্ধারকৃত মুক্তাদির শর্শদী ইউনিয়নের সুফিয়াবাদ কমল পুকুর পাড় গ্রামের আইয়ুব আলীর ছেলে। স্থানিয়রা ঘটনার সাথে জড়িত সন্দেহে জালাল আহাম্মদ রনিকে পুলিশে সোপর্দ করে। শিশুটিকে মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে অপহরণ করা হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

ফেনী মডেল থানার পরিদর্শক মাহবুব মোরশেদ অপহৃত শিশু উদ্ধার ও এ সময় একজনকে আটকের সত্যতা নিশ্চিত করেন।

Tag :

নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ

ফেনীতে অপহরণের ৩ ঘন্টার পর শিশু উদ্ধার

আপডেট টাইম : ০২:৩৪:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০১৫