পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান Logo পাটগ্রামে ইহসান ইয়ুথ সার্কেলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি Logo কায়েতপাড়ায় বসতভিটা রক্ষার দাবিতে ১০ গ্রামের মানুষের থানায় গণঅভিযোগ Logo পাটগ্রামে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলা, নারীসহ আহত ৪ Logo পাটগ্রামে রাস্তা ভেঙে চলাচল বন্ধ প্রায় দুই হাজার পরিবারের চলাচলে দুর্ভোগ Logo কুষ্টিয়ায় শিশুকে বলাৎকারের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার Logo জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ Logo পাটগ্রামে যুবকের মৃত্যুর বিচার দাবিতে লাশ রেখে মহাসড়ক অবরোধ Logo নারায়ণগঞ্জ এলজিইডিতে আহসানুজ্জামানের দুর্নীতির অভিযোগ Logo গণপূর্তে খালেকুজ্জামান সিন্ডিকেটের ‘রাজত্ব’ দেখার যেনো কেউ নেই

টাঙ্গাইলে সর্বহারা দলের সদস্য র‌্যাবের বন্দুকযুদ্ধে নিহত

টাঙ্গাইল : টাঙ্গাইলে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ মুজিবুর রহমান শেখ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সর্বহারা দলের সদস্য বলে র‌্যাব জানিয়েছে।

জানা গেছে, শুক্রবার ভোর রাতে টাঙ্গাইল সদর উপজেলার শ্যামার ঘাট এলাকায় র‌্যাবের টহল দলের সঙ্গে বন্দুকযুদ্ধে তিনি গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে তিনি মারা যান। নিহত মুজিবুর রহমান শেখের বাবার নাম মৃত সোনা মণ্ডল। সদর উপজেলার কাশিনগর গ্রামে তাদের বাড়ি বলে জানা গেছে।

র‌্যাব ১২ টাঙ্গাইল ক্যাম্পের কমান্ডিং অফিসার এডিশনাল এসপি মহিউদ্দিন ফারুকী বলেন, শুক্রবার ভোরে অস্ত্র উদ্ধারের অভিযানের সময় টাঙ্গাইল সদর থানাধীন শ্যামার ঘাট নামক এলাকায় মুজিবুর রহমানের বাহিনীর সাথে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় তিনি গুলি বিদ্ধ হয়ে গুরুতর আহত হন। পরে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান। এসময় ঘটনাস্থল থেকে একটি সেভেন পয়েন্ট সিক্স একটি বিদেশী পিস্তল গুলি ভর্তি অবস্থায় উদ্ধার করা হয়।

নিহত মুজিবুর রহমানের বিরুদ্ধে ৩ টি হত্যা মামলা, ২টি অপহরণের মামলা, ৩টি পুলিশের উপর হামলার মামলা ও একটি অস্ত্র আইনে মামলা রয়েছে। আর গত ১৫ আগস্ট একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নিহত মুজিবুর রহমানের নামে সদর থানায় একটি মামলা আছে বলে আমি জানি।

Tag :
জনপ্রিয় সংবাদ

পাটগ্রামে দবির উদ্দিন চিকিৎসা সহায়তা ফাউন্ডেশনের নগদ সহায়তা প্রদান

টাঙ্গাইলে সর্বহারা দলের সদস্য র‌্যাবের বন্দুকযুদ্ধে নিহত

আপডেট টাইম : ০২:৫৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০১৫